লেবাননও যুদ্ধবিরতির ‘অবিচ্ছেদ্য’ অংশ: ইরানি স্পিকার

০৯ এপ্রিল ২০২৬, ০৬:১৬ PM
মোহাম্মদ বাঘের গালিবাফের এক্স পোস্ট

মোহাম্মদ বাঘের গালিবাফের এক্স পোস্ট © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে কার্যকর হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে লেবানন একটি মূল পক্ষ হিসেবে অন্তর্ভুক্ত বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) লেবাননে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক ভয়াবহ বিমান হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে তিনি এ কথা বলেন।

ওই পোস্টে গালিবাফ সতর্ক করে বলেন, ‘যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে তার পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ। ইরানের মিত্র হিসেবে লেবানন এবং সমগ্র ‘প্রতিরোধ অক্ষ’ (রেজিস্ট্যান্স অ্যাক্সিস) এই সাময়িক যুদ্ধবিরতির একটি অবিচ্ছেদ্য অংশ।’

ইরানি স্পিকারের মতে, লেবাননকে বাদ দিয়ে বা সেখানে হামলা চালিয়ে এই শান্তি প্রক্রিয়া বজায় রাখা সম্ভব নয়। তিনি হুঁশিয়ারি দেন, ‘যুদ্ধবিরতি শর্তাবলির যে-কোনো ধরনের লঙ্ঘনের জন্য সুনির্দিষ্ট মূল্য দিতে হবে এবং এর বিপরীতে ইরানের পক্ষ থেকে অত্যন্ত কঠোর ও শক্তিশালী জবাব দেওয়া হবে।’

মূলত মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে লেবাননের নিরাপত্তা নিশ্চিত করা এবং মিত্রদের ওপর হামলা বন্ধ করতেই তেহরানের পক্ষ থেকে এই কড়া বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

স্বপ্নের মতো সেশন কাটাল বাংলাদেশ, অলআউট আফগানিস্তান
  • ১১ অক্টোবর ২০২৬
সৌদি বিমানবন্দরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ
  • ১১ অক্টোবর ২০২৬
সুপারিশপ্রাপ্ত ২০০ বিচারকের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার …
  • ১১ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিকের পর হাসানের ফাইফার, মাঠেই দিলেন সিজদা
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে ফার্মাসিউটিক্যাল সায়েন্সেসের ২০ বছর পূর্তিতে আন্তর…
  • ১১ অক্টোবর ২০২৬
দেশজুড়ে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়বে দিনের তাপমাত্রা
  • ১১ অক্টোবর ২০২৬