যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই নিহত ২৫৪

০৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ AM
ইসরায়েলে হামলায় ধ্বংসস্তূপে লেবাননের একটা বাড়ি

ইসরায়েলে হামলায় ধ্বংসস্তূপে লেবাননের একটা বাড়ি © সংগৃহীত

যুদ্ধবিরতি কার্যকরের প্রথম দিনেই লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় অন্তত ২৫৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজারের বেশি মানুষ। হিজবুল্লাহ সাময়িকভাবে হামলা বন্ধ রাখার ঘোষণা দিলেও দেশজুড়ে ব্যাপক আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী।

হতাহত ও ক্ষয়ক্ষতি

লেবাননের জরুরি পরিষেবা সংস্থার তথ্যমতে, হামলায় ১ হাজার ১৬৫ জনের বেশি মানুষ আহত হয়েছেন। রাজধানী বৈরুতেই ৯২ জন নিহত ও ৭৪২ জন আহত হন। বৈরুতের দক্ষিণ শহরতলিতে আরও ৬১ জনের মৃত্যু হয়েছে।

দেশটির বিভিন্ন অঞ্চলেও প্রাণহানির ঘটনা ঘটেছে। নাবাতিয়েহ এলাকায় ২৮ জন, বালবেকে ১৮ জন, আলেই জেলায় ১৭ জন, টায়ারে ১৭ জন, সিদনে ১২ জন এবং হেরমেলে ৯ জন নিহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

যুদ্ধবিরতির পরপরই হামলা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতির মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলা চালানো হয়। হিজবুল্লাহ আগে থেকেই জানায়, তারা যুদ্ধবিরতিকে সম্মান জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে সব ধরনের হামলা স্থগিত রেখেছে।

তবে এই ঘোষণার পরও ইসরায়েলি বিমানবাহিনী মাত্র ১০ মিনিটে বৈরুতসহ বিভিন্ন এলাকায় প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

আন্তর্জাতিক প্রতিক্রিয়া

লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি এই হামলাকে ‘পূর্ণমাত্রার যুদ্ধাপরাধ’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় এবং আইনের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করে ইসরায়েল বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানাচ্ছে।’

যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয় বলে স্পষ্ট করেছে হোয়াইট হাউজ। এক ব্রিফিংয়ে মুখপাত্র ক্যারোলাইন লেভিট জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং ইসরায়েল এই উদ্যোগকে সমর্থন করেছে।

ভবিষ্যতে এই চুক্তিতে লেবানন যুক্ত হতে পারে কি না—এ বিষয়ে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে আলোচনা চলবে।’

ইসরায়েলের অবস্থান

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আগেই জানিয়ে দেন, এই যুদ্ধবিরতির আওতায় হিজবুল্লাহ থাকবে না। তিনি বলেন, ‘আমরা হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত রাখব।’

সাম্প্রতিক হামলা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমরা হিজবুল্লাহর এমন সব অবস্থানে আঘাত হেনেছি, যেগুলোকে তারা নিরাপদ বলে মনে করত।’

ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামিরও জানিয়েছেন, কোনো আপস ছাড়াই হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালানো হবে।

পাল্টা হামলা

ইসরায়েলের এই হামলার জবাবে উত্তর ইসরায়েল লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের দেশ ও জনগণের ওপর ইসরায়েলি-মার্কিন আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই পাল্টা জবাব অব্যাহত থাকবে।’

এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যম জানায়, লেবানন থেকে ছোড়া একটি রকেট আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে।

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬