সংসদে প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতির পরও ইরানের তেল শোধনাগারে হামলা

০৮ এপ্রিল ২০২৬, ০৮:০৫ PM
তেল শোধনাগারে হামলা

তেল শোধনাগারে হামলা © সংগৃহীত

ইরানের লাভান দ্বীপে একটি তেল শোধনাগারে হামলার ঘটনা ঘটেছে। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বুধবার (৮ এপ্রিল) এ হামলা চালানো হয়। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়, ইরানের লাভান দ্বীপে অবস্থিত একটি তেল শোধনাগার বুধবার শত্রুপক্ষের হামলার লক্ষ্যবস্তু হয়েছে। দেশটির জাতীয় তেল কোম্পানি বিষয়টি নিশ্চিত করেছে।

ইরানের তেল মন্ত্রণালয়ের সংবাদমাধ্যম শানার প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাশনাল ইরানিয়ান অয়েল রিফাইনারি অ্যান্ড ডিসট্রিবিউশন কোম্পানির তথ্য অনুযায়ী স্থানীয় সময় সকাল ১০টার দিকে শোধনাগারটিতে হামলা হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও নিরাপত্তা দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

ঘটনার পর নিরাপত্তা ও ফায়ার সার্ভিস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার এবং পুরো এলাকা নিরাপদ করার কাজ শুরু করে।

এদিকে, এই হামলার সঙ্গে ইসরায়েলের সম্পৃক্ততা রয়েছে কি না, এমন প্রশ্নে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি সাংবাদিকদের বলেন, ‘না, আমরা এতে জড়িত নই।’

‎জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক, সন্দেহজনক কথোপকথনের অভি…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নিচতলার দরজা খুলে দেখা গেল লিফট নেই, চতুর্থ তলায় আটকা ৪ ছাত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের কারণে মারা যেতে পারে ১০০ কোটি মানুষ, দাবি বিল গেটসের
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোট-জাল জব্দ, আটক ১৭ জেলে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ-চীনের যৌথ উদ্যোগ: চবিতে যাত্রা শুরু কনফুসিয়াস ইনস…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬