চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ

০৭ এপ্রিল ২০২৬, ১২:১১ AM , আপডেট: ০৭ এপ্রিল ২০২৬, ০১:০৭ AM
হামলার প্রতিবাদ

হামলার প্রতিবাদ © সংগৃহীত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকার শীতল ঝর্ণা সেলিম টাওয়ারের সামনে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) বায়েজিদ থানা সমন্বয় কমিটির নেতৃবৃন্দের ওপর এক পরিকল্পিত ও বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যায় সংঘটিত এই হামলায় দলটির বেশ কয়েকজন নেতা গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, বায়েজিদ থানা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী জি এম এম মহিউদ্দিন তাইফুর, সদস্য আবু বক্কর সিদ্দিক, এস এম আলী জিন্নাহ ও রকি দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ শীতল ঝর্ণা এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় ১৫ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আগে থেকেই সেখানে ওৎ পেতে ছিল।

হামলার সময় সন্ত্রাসীরা চিৎকার করে এনসিপি করার কারণে তাদের ওপর আক্রমণ চালাচ্ছে বলে জানায় এবং ভবিষ্যতে দলটির সাথে সম্পৃক্ত থাকলে প্রাণনাশের হুমকি দেয়। হামলায় মহিউদ্দিন তাইফুরের মাথায় গুরুতর আঘাত লাগে এবং আবু বক্কর সিদ্দিকের ঘাড় ও মুখে জখম করা হয়। আহতদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই হামলার নেতৃত্বে ছিল আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত শহীদ নগর এলাকার চিহ্নিত সন্ত্রাসী জুবায়ের কালা, হৃদয়, আলো, সজীব ও লিটন (প্রকাশ মেন্ডা লিটন)। সিসিটিভি ফুটেজ ও ছবির মাধ্যমে বেশ কয়েকজন সন্ত্রাসীর চেহারা শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, সম্প্রতি শীতল ঝর্ণা এলাকায় ‘দোসরবিরোধী’ মিছিল করার জেরে পরিকল্পিতভাবে এই হামলার ছক কষেছিল স্থানীয় এই চিহ্নিত চক্রটি।বর্তমান পরিস্থিতি ও আইনি পদক্ষেপ
এ ঘটনায় বায়েজিদ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

হামলার তীব্র নিন্দা জানিয়ে এনসিপি নেতৃবৃন্দ বলেন, রাজনীতি করার সাংবিধানিক অধিকারের ওপর এই আঘাত কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এর আগেও ব্যাপারীপাড়া এলাকার মহিউদ্দীন ও লোকমান এনসিপি নেতাদের ওপর হামলার ষড়যন্ত্রে লিপ্ত ছিল বলে স্থানীয় নেতৃবৃন্দ অভিযোগ তুলেছেন।

এই হামলার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ রাত ৯টায় নগরীর অক্সিজেন মোড়ে এক প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে এনসিপি।

শিক্ষক নিয়োগ দেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, …
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দেশে ফিরলেন মির্জা আব্বাস
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্ম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী ও শ…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় ছাত্রশক্তির সভাপতি হলেন আহসান লাবিব
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ইবতেদায়ি মাদ্রাসা সরকারীকরণ নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬