ইরান চুক্তি মানতে ব্যর্থ হলে আবারো হামলা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

০৯ এপ্রিল ২০২৬, ১০:৫৪ AM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

ইরান চুক্তি পুরোপুরি মানতে ব্যর্থ হলে আবারও হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তিনি জানান, যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ ও যুদ্ধবিমান ইরানের আশপাশে অবস্থান করবে এবং পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে।

ট্রাম্প বলেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে হওয়া চুক্তি পুরোপুরি বাস্তবায়ন করতে না পারলে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক অভিযান শুরু করবে।

এদিকে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারাও একই ধরনের সতর্কবার্তা দিয়েছেন। মার্কিন সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ-এর চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেন, ‘আমরা আশা করি, ইরান স্থায়ী শান্তিকে বেছে নেবে।’

তিনি আরও ইঙ্গিত দেন, আলোচনা ব্যর্থ হলে মার্কিন বাহিনী পুনরায় যুদ্ধে নামতে প্রস্তুত রয়েছে।

এর আগে যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছাতে এবং হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিলেন ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার রাত পর্যন্ত দেওয়া সেই সময়সীমা অমান্য করা হলে ইরানের ‘পুরো সভ্যতা’ ধ্বংসের হুমকিও দেন তিনি।

তবে সময়সীমা শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা আসে, যেখানে মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাকিস্তান।

এই যুদ্ধবিরতির ধারাবাহিকতায় স্থায়ী সমাধানের লক্ষ্যে আগামী শুক্রবার পাকিস্তানে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।

উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
উৎসবমুখর আয়োজনে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তনে ব্যর্থ বাবর
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদ এনডিএফের, জড়িতদের শ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
চবি আবৃত্তি সংসদের নেতৃত্বে হাসনাত-ফাহিম-মম
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে স্বাস্থ্য কেন্দ্র গুড়িয়ে দেওয়া নিয়ে সরকারের কাছে ৪ …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬