নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তেল আবিবে বিক্ষোভ, যুদ্ধ বন্ধের দাবি

১২ এপ্রিল ২০২৬, ০৮:১৫ AM
ইসরায়েলে বিক্ষোভ

ইসরায়েলে বিক্ষোভ © সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তেল আবিবে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। তারা চলমান যুদ্ধের অবসান দাবি জানিয়ে সতর্ক করেছেন, দেশটি যেন অনন্ত সংঘাতের এক চক্রে আটকে না পড়ে।

বিক্ষোভকারীরা বলেন, অবিরাম যুদ্ধ পরিস্থিতি শুধু মানবিক সংকটই বাড়াচ্ছে না, বরং ইসরায়েলের ভবিষ্যৎ নিরাপত্তা ও স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলছে। তাই দ্রুত যুদ্ধ বন্ধ করে শান্তিপূর্ণ সমাধানের পথে এগোনোর আহ্বান জানান তারা।

এর আগে, গত ২৮ মার্চ ‘ফর অল অব আওয়ার লাইভস” ব্যানারে ইসরায়েলে অনুষ্ঠিত হয় বিক্ষোভ। যেখানে অংশ নেন হাজারো মানুষ। এসময় কর্মসূচির আয়োজন করেন সাবেক কয়েকজন সংসদ সদস্য।

আয়োজকরা দাবি করেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নীতির বিরুদ্ধে এবং চলমান পরিস্থিতির মধ্যে সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রতিবাদেই এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। তারা এটিকে গণতন্ত্রের জন্য ক্ষতিকর এবং ‘চিরস্থায়ী যুদ্ধ’ পরিস্থিতি হিসেবে বর্ণনা করেন।

সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনে ঢাবির ‘সিন্ডিকেট’ মানবে না…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতাকর্মীরা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর করেছে, পাহারা দ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর-লুটের ঘটনায় পুলিশের অবহেলা ছ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
দাখিলের ট্রান্সক্রিপ্ট বিতরণের তারিখ ঘোষণা, কোন জেলায় কবে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের কাঠামো
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় ৩৮৭০ ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, ৫ লা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬