বিইউ রেডিওর উদ্যোগে ববিতে চালু হলো স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন

০৫ মার্চ ২০২৬, ০৮:২৯ PM
 উদ্বোধন করেন উপাচার্য  ধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম

উদ্বোধন করেন উপাচার্য ধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা সহজলভ্য ও সুবিধাজনক করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে বিইউ রেডিও। বিইউ রেডিওর উদ্যোগে এবং ফ্রেশ অনন্যার সহায়তায় বিশ্ববিদ্যালয়ের মেয়েদের কমন রুম ও দুইটি আবাসিক হলে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে।

এই ভেন্ডিং মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিইউ রেডিওর এডভাইসর ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসেন ফয়সাল, বিইউ রেডিওর প্রধান উপদেষ্টা ড. মোঃ খোরশেদ আলম, এডভাইসর মোনামী মেহনাজ এবং বিইউ রেডিওর এক্সিকিউটিভ কমিটির সদস্যবৃন্দ।

এই উদ্যোগের মাধ্যমে নারী শিক্ষার্থীরা এখন সহজেই সুলভ মূল্যে বিকাশ পেমেন্টের মাধ্যমে স্যানিটারি প্যাড সংগ্রহ করতে পারবেন, যা তাদের দৈনন্দিন ক্যাম্পাস জীবনে স্বাস্থ্যবিধি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্যোক্তারা জানান, নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও জরুরি প্রয়োজনে দ্রুত স্যানিটারি প্যাড পাওয়ার সুবিধা নিশ্চিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের আরও কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানান তারা।

এই উদ্যোগকে শিক্ষার্থীরা অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারী-বান্ধব পরিবেশ তৈরিতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

গণতন্ত্রের সূচকে ৫০ বছরের মধ্যে সর্বনিম্নে যুক্তরাষ্ট্র
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে, এখন না ফেরার দেশে তরুণ নির্ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9