নজরুল বিশ্ববিদ্যালয়ে ভোক্তা অধিকার সংরক্ষণে সচেতনতা সভা

 নজরুল বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক সভা

নজরুল বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক সভা © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভোক্তা অধিকার সুরক্ষায় 'ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯' -এর উপর বিশ্ববিদ্যালয় পর্যায়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনস্থ কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম এবং ময়মনসিংহ বিভাগীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল চাকমা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন সিদ্দিকী বলেন, ‘আমরা অনেকেই দেশের অনেক বড় বড় জায়গায় যাবো। নীতিনির্ধারণী পর্যায়ে দায়িত্ব পালন করবো। আমরা যদি নিজেরা নিজেদের জায়গায় সৎ ও নীতি নৈতিকতা বজায় রেখে চলি তবেই আমরা সফল হবো। রমজান মাস সংযমের মাস। আমরা কেনো ব্যবসায়ী সম্প্রাদায়কে রমজানের সেই শিক্ষা বোঝাতে পারছি না। আমি বলবো আসুন আমরা সবাই রমজানের শিক্ষাকে দৈনন্দিন জীবনে কাজে লাগাই।

ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণের আগে ভোক্তাদের সচেতন থাকতে হবে। আমাদের প্রতিটা সেক্টরে সচেতনতা তৈরি করতে হবে এবং নিয়মিত তদারকির মাধ্যমে সেই সচেতনা বজায় রাখতে হবে। তবেই আমরা সফল হবো।

এসময় ভোক্তা-অধিকার সুরক্ষায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর উপর মূল প্রবন্ধ উপস্থাপনা করেন আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক অরিন্দম বিশ্বাস। আইনটির অধীন বিভিন্ন দেওয়ানী-ফৌজদারি ও আমলযোগ্য-আমলঅযোগ্য অপরাধ এবং অপরাধ সংঘটনের ধরণ ও প্রতিকার প্রাপ্তির উপায় নিয়ে তিনি আলোচনা করেন।

সচেতনতামূলক সভায় ময়মনসিংহ কনজ্যুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাংগঠনিক সম্পাদক রফিক বরকত উল্লাহর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ক্যাব সাধারণ সম্পাদক জি এম রহমান ফিলিপ এবং সভাপতিত্ব করেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হুদা।

আফগানিস্তানের প্রতিরোধে আবুধাবি টেস্টে অস্বস্তিতে বাংলাদেশ
  • ১৩ অক্টোবর ২০২৬
২০২৭ সালের এসএসসি পরীক্ষা নিতে চেয়েছিলাম এগিয়ে এনে, কিন্তু …
  • ১৩ অক্টোবর ২০২৬
৪ পদে জনবল নিয়োগ দেবে যমুনা পেপার মিলস লিমিটেড
  • ১৩ অক্টোবর ২০২৬
এমপিকে পাশ কাটিয়ে ডিলার নিয়োগ দিলেন ইউএনও , ‘আমরা উড়ে এসে…
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ভোকেশনাল শিক্ষায় নেওয়ার চিন্…
  • ১৩ অক্টোবর ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স ১ম বর্ষের ফরম পূরণের সম…
  • ১৩ অক্টোবর ২০২৬