ডাকসু নির্বাচনে ২২ ভোটারের বিপরীতে এক প্রার্থী

১৯ আগস্ট ২০২৫, ১০:৫১ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০৩:৪৮ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে কেন্দ্রীয় এবং হল সংসদ মিলিয়ে মনোনয়ন সংগ্রহ করেছেন মোট ১৭৯১ জন প্রার্থী। যেখানে ডাকসুর ৫৬৫ এবং হল সংসদে ১ হাজার ২২৬ জন প্রার্থী রয়েছে। তবে এবার ডাকসুর মোট ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন। সে হিসেবে গতকাল (সোমবার) পর্যন্ত প্রতি ২২ ভোটারে ১ জন প্রার্থী হয়েছেন।

আগের বিজ্ঞপ্তি অনুযায়ী সোমবারই মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন ছিল। এদিন বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে কেন্দ্রীয় সংসদের ২৮টি পদ এবং হল সংসদের ১৩টি পদের ফরম হল অফিসে বিক্রি করা হয়। প্রত্যেক মনোনয়ন ফরমের মূল্য ছিল ৩০০ টাকা। 

তবে ডাকসু ও ঢাবির ১৮টি হলের ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম আজও (১৯ আগস্ট) সংগ্রহ করা যাবে। এছাড়া জমা দেওয়া যাবে বুধবার (২০ আগস্ট) পর্যন্ত। সোমবার (১৮ আগস্ট) রাতে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আমরা লক্ষ করেছি, বিপুল সংখ্যক শিক্ষার্থী মনোনয়ন পত্র সংগ্রহের জন্য ভিড় করলে কোনো কোনো হল ও কেন্দ্রীয় দপ্তর থেকে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারেননি। এ অবস্থায় গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ সবার জন্য সমান ও সমুন্নত রাখার তাগিদে মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণের সময় একদিন করে বাড়িয়ে যথাক্রমে মঙ্গলবার (১৯ আগস্ট) বিকাল ৫টা এবং বুধবার (২০ আগস্ট) বিকাল ৫টা করা হল। এর আগে মনোনয়ন সংগ্রহ ও জমার শেষ সময় ছিল ১৮ ও ১৯ আগস্ট।

জানা যায়, সোমবার এক দিনেই ডাকসুর ২৮টি পদের বিপরীতে ৫৬৫টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। আর হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হলে বিক্রি হয়েছে এক হাজার ২২৬টি মনোনয়নপত্র।

হলভিত্তিক মনোনয়নপত্র সংগ্রহের পরিসংখ্যান অনুযায়ী ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে সর্বাধিক ৯৭ জন এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে সর্বনিম্ন ২৯ জন মনোনয়নপত্র নিয়েছেন। এ ছাড়া সলিমুল্লাহ মুসলিম হলে ৭১, জগন্নাথ হলে ৬৬, ফজলুল হক মুসলিম হলে ৭৮, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ৯৩, রোকেয়া হলে ৪৬ জন, সূর্যসেন হলে ৯০ জন সংগ্রহ করেছেন।

এছাড়া, হাজী মুহম্মদ মুহসীন হলে ৭৪, শামসুন নাহার হলে ৩৭, কবি জসীম উদ্দীন হলে ৭৪, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৮৭, শেখ মুজিবুর রহমান হলে ৬৯, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ৩০, অমর একুশে হলে ৮৪, কবি সুফিয়া কামাল হলে ৪০, বিজয় একাত্তর হলে ৮৮ এবং স্যার এ এফ রহমান হলে ৭৩ জন মনোনয়নপত্র নিয়েছেন।

ট্যাগ: ডাকসু
সদরঘাট ট্র্যাজেডি: দুই দিন পর মিরাজের লাশ উদ্ধার
  • ২০ মার্চ ২০২৬
বিদেশে প্রথমবারের ঈদ, স্মৃতি আর চোখের জলে ভরা মুহূর্ত
  • ২০ মার্চ ২০২৬
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ বছরে বিনামূল্যে ১০৭…
  • ২০ মার্চ ২০২৬
'প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটার'
  • ২০ মার্চ ২০২৬
শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রীর নির্দেশনা: বেতন-বোনাসে স্বস্তির…
  • ২০ মার্চ ২০২৬
দেশবাসীকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence