ডাকসু

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্রদল নেতা হামিমের বিরুদ্ধে

১৮ আগস্ট ২০২৫, ০৫:১৯ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০২:৩৮ PM
সিনেট ভবনের তৃতীয় তলায় স্লোগান দেন তানভীর হামিম

সিনেট ভবনের তৃতীয় তলায় স্লোগান দেন তানভীর হামিম © সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল নেতা তানভীর হামিম ফরম সংগ্রহের করতে এসে আচরণবিধি লঙ্ঘন করেছে বলে অভিযোগ উঠেছে। 

সোমবার (১৮ আগস্ট) বিকাল সাড়ে তিনটায় তানভীর বারী হামিম অর্ধশতাধিক নেতাকর্মীকে সাথে নিয়ে মিছিল ও স্লোগানের দিতে দিতে মনোনয়ন ফরম সংগ্রহ করতে আসেন। মনোনয়ন সংগ্রহের পরও তারা সিনেট ভবনের তৃতীয় তলায় একই স্লোগান দেয়। যা নিয়ে তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা বলেন, মিছিলে তারা প্রায় পঞ্চাশ থেকে ষাট জনের মতো নেতাকর্মী ছিল। তারা ‘নব্বইয়ের হাওয়া, এখনো বহমান’, ‘আমার ভাই তোমার ভাই, হামিম ভাই হামিম ভাই’সহ নানা স্লোগান দেয়।

এ বিষয়ে নির্বাচন কমিশনের সদস্য ড. গোলাম রব্বানী বলেন, এটি সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘন। আমরা তাদেরকে অনুরোধ জানাবো, তারা যেন আগামীতে এটি আর না করে।

অভিযোগের বিষয়ে তানভীর বারী হামিম বলেন, ছাত্রলীগ আমলে শিক্ষার্থীরা মনের ভাব প্রকাশ করতে পারেনি। দীর্ঘদিন পর ডাকসুর উৎসব মুখর পরিবেশে তাদের আনন্দের বহিঃপ্রকাশ এই মিছিল। কাগজ-কলমে অনেক কিছু লেখা থাকে তবে শিক্ষার্থীরা এটা করেছে তাদের আনন্দের জায়গা থেকে।

ট্যাগ: ডাকসু
‘আপনার ভাইকে ১৪ টুকরো করার ক্ষমতা আছে’—ছাত্রদল নেতার লাশ উদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসেই যুক্তরাজ্যের ইউসিএলের ডিগ্রি: ৫৫ অনলাইন কোর্সে বিন…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পেনশন কর্তৃপক্ষের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গবেষণার সুবিধায় শিক্ষার্থীদের ৭৫০টি টার্নিটিন অ্যাকাউন্ট দে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তিতে কলেজ বদলাতে চাওয়া শিক্ষার্থীদের জন্য নতুন সু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬