৬ মাসের সেমিস্টার ৫ মাস, ১২ মাসের ইয়ার ১০ মাস করল ঢাকা বিশ্ববিদ্যালয়

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫০ PM
অপরাজেয় বাংলা, ঢাবি

অপরাজেয় বাংলা, ঢাবি © ফাইল ছবি

সেশনজট নিরসন ও একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় ১২ মাসের বর্ষ ১০ মাসে এবং ৬ মাসের সেমিস্টার ৫ মাসে শেষ করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। ‘লস রিকভারি প্ল্যান’ এর আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত একটি চিঠি সম্প্রতি সকল অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান ও ইনস্টিটিউটের পরিচালক বরাবর পাঠানো হয়েছে।

এতে বলা হয়, ‘লস রিকভারি প্ল্যান’ অনুযায়ী ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের সেমিস্টার পদ্ধতিতে ৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম ও ৮ম মোট ৬টি সেমিস্টার প্রতিটি ৬ মাসের পরিবর্তে ৫ মাস করে এবং বার্ষিক পদ্ধতিতে ২য় বর্ষ, ৩য় বর্ষ ও ৪র্থ প্রতিটি বর্ষ ১২ মাসের পরিবর্তে ১০ মাস করার সুপারিশ করা হয়। সংশ্লিষ্ট অনুষদ/বিভাগ/ইনস্টিটিউট এই সেমিস্টার/বর্ষগুলোর বর্তমান অবস্থা বিবেচনা করে একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে। সে অনুযায়ী প্রতিটি বিভাগ/ইনস্টিটিউটের সিলেবাস পরিমার্জন করে প্রতিটি সেমিস্টার ৫ মাস উপযোগী এবং প্রতিটি বর্ষ ১০ মাস উপযোগী করবে।

চিঠিতে আরও বলা হয়, গ্রীষ্মকালীন ছুটি আগামী ১-২১ জুন অপরিবর্তিত থাকবে। তবে একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নের স্বার্থে শুধুমাত্র জুন ২১ তারিখ একদিন সেমিস্টার (১টি ইন-কোর্স) পদ্ধতিতে ইন-কোর্স পরীক্ষা গ্রহণ করা যাবে। আর শীতকালীন ছুটি ১০-২৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়।

কেন্দ্রীয়ভাবে প্রণীত ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষের একাডেমিক ক্যালেন্ডার প্রসঙ্গে চিঠিতে বলা হয়, একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন কমিটির সভায় বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের (২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ) একাডেমিক ক্যালেন্ডার (সেমিস্টার/বার্ষিক পদ্ধতি) প্রণয়ন করা হয়েছে। সকল বিভাগ ও ইনস্টিটিউট-কে অবশ্যই কেন্দ্রীয়ভাবে প্রণীত একাডেমিক ক্যালেন্ডার (১ম বর্ষ) অনুসরণ করতে হবে।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9