ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম নেওয়া যাবে আজও, জমা শেষ কাল

১৯ আগস্ট ২০২৫, ০৮:২৩ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১২:১৪ AM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ১৮টি হলের ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম আজ মঙ্গলবারও (১৯ আগস্ট) সংগ্রহ করা যাবে। এছাড়া জমাদান করা যাবে বুধবার (২০ আগস্ট) পর্যন্ত। সোমবার (১৮ আগস্ট) রাতে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য বলা হয়েছে।

সোমবার পর্যন্ত ডাকসুর ২৮টি পদের বিপরীতে ৫৬৫টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। আর হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হলে বিক্রি হয়েছে এক হাজার ২২৬টি মনোনয়নপত্র। এদিন এ কার্যক্রম শেষ হওয়ার কথা থাকলেও রাতে সময় বৃদ্ধির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আমরা লক্ষ করেছি, বিপুল সংখ্যক শিক্ষার্থী মনোনয়ন পত্র সংগ্রহের জন্য ভিড় করলে কোনো কোনো হল ও কেন্দ্রীয় দপ্তর থেকে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারেননি। 

আরও পড়ুন: ডাকসুতে লড়তে যাওয়া মাহিন সরকারকে এনসিপি থেকে বহিষ্কার

এ অবস্থায় গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ সবার জন্য সমান ও সমুন্নত রাখার তাগিদে মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণের সময় একদিন করে বাড়িয়ে যথাক্রমে মঙ্গলবার (১৯ আগস্ট) বিকাল ৫টা এবং বুধবার (২০ আগস্ট) বিকাল ৫টা করা হল। এর আগে মনোনয়ন সংগ্রহ ও জমার শেষ সময় ছিল ১৮ ও ১৯ আগস্ট।

হলভিত্তিক মনোনয়নপত্র সংগ্রহের পরিসংখ্যান অনুযায়ী ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে সর্বাধিক ৯৭ জন এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে সর্বনিম্ন ২৯ জন মনোনয়নপত্র নিয়েছেন। এ ছাড়া সলিমুল্লাহ মুসলিম হলে ৭১, জগন্নাথ হলে ৬৬, ফজলুল হক মুসলিম হলে ৭৮, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ৯৩, রোকেয়া হলে ৪৬ জন, সূর্যসেন হলে ৯০ জন সংগ্রহ করেছেন।

হাজী মুহম্মদ মুহসীন হলে ৭৪, শামসুন নাহার হলে ৩৭, কবি জসীম উদ্দীন হলে ৭৪, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৮৭, শেখ মুজিবুর রহমান হলে ৬৯, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ৩০, অমর একুশে হলে ৮৪, কবি সুফিয়া কামাল হলে ৪০, বিজয় একাত্তর হলে ৮৮ এবং স্যার এ এফ রহমান হলে ৭৩ জন মনোনয়নপত্র নিয়েছেন।

ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জাবিতে জাকসুর বিক্ষোভ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সেরা গবেষকদের সম্মাননা দিতে ইউএপিতে অনুষ্ঠিত হলো ‘রিসার্চ এ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এবার চালু হলো ভাইভা কার্ড: ডাকসু ভিপি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে ইবি শিক্ষার্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
হলের কক্ষ-প্রক্টরের গাড়ি ভাঙচুরের অভিযোগ শিবির নেতাকর্মীদের…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত, চবিতে শিক্ষার্থীর মৃত্যু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9