ঢাবির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ

ইফতার পার্টির মাধ্যমে অ্যালামনাইয়ের পথচলা শুরু, নেতৃত্বে চন্দন দাস-তারেক সুলতান

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৯ PM
ইফতার পার্টির মাধ্যমে অ্যালামনাইয়ের পথচলা শুরু, নেতৃত্বে চন্দন দাস-তারেক সুলতান

ইফতার পার্টির মাধ্যমে অ্যালামনাইয়ের পথচলা শুরু, নেতৃত্বে চন্দন দাস-তারেক সুলতান © টিডিসি সম্পাদিত

আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার পার্টির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটির পথচলা শুরু হয়েছে। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিভাগে নতুন কমিটি ঘোষণা ও ইফতারের আয়োজনের মাধ্যমে এই পথচলা শুরু হল।

৫০ জন নির্বাহী সদস্য বিশিষ্ট এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে যার সভাপতি হিসেবে রয়েছেন চন্দন দাস এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন এস এম তারেক সুলতান। এছাড়াও এই কমিটিতে রয়েছেন বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজ করা এই বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা। 

চন্দন দাস বর্তমানে বাংলাদেশ ব্যাংকে উপ-পরিচালক হিসেবে কর্মরত আছেন এবং এস এম তারেক সুলতান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হিসেবে গোপালগঞ্জ জেলায় কর্মরত রয়েছেন। এই কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নির্বাহী সদস্যগণ বিভিন্ন সমাজকল্যাণমূলক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে ছাত্রজীবন থেকে সম্পৃক্ত ছিলেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই বিভাগের চেয়ারম্যানসহ সিনিয়র শিক্ষকবৃন্দ, অ্যালামনাই সদস্যগণ এবং বর্তমানে চলমান বিভিন্ন ব্যাচের প্রতিনিধিগণ।

আয়োজকরা জানিয়েছে, এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিভাগের একটি কমন প্ল্যাটফর্‌ম হিসেবে কাজ করবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিভাগটির শিক্ষার্থীদের ক্যারিয়ার প্লানিং ও কাউন্সেলিং, মেন্টরিং প্রোগ্রাম, সামাজিক কার্যক্রম, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন এবং বৃহত্তর পরিসরে বিভাগেরর ব্র‍্যান্ড এম্বাসাডর হিসেবে দায়িত্ব পালন করবে।

শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান 
  • ০১ অক্টোবর ২০২৬
চাকসু আর চাকসু নাই, এটা শিবিরসুতে পরিণত হয়ে গেছে: চবি ছাত্র…
  • ০১ অক্টোবর ২০২৬
বই পড়ার অভ্যাসে কমতে পারে একাকিত্ব, ভালো থাকতে পারে মস্তিষ্…
  • ০১ অক্টোবর ২০২৬
ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে কোরিয়ান লিট ফেস্ট, তারিখ …
  • ০১ অক্টোবর ২০২৬
শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত হলেন সাতক্ষীরার দুই বন্ধু …
  • ০১ অক্টোবর ২০২৬