‘জেন-জি’ সিম সাশ্রয়ী দামে কেনার সুযোগ, থাকছে ইন্টারনেট ও টকটাইমে বিশেষ অফার

১২ আগস্ট ২০২৫, ১০:৩২ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৭:৪৮ PM
‘৩৬ জুলাই’ উপলক্ষে বিশেষ অফারে টেলিটকের ‘জেন জি’ সিম কেনার সুযোগ

‘৩৬ জুলাই’ উপলক্ষে বিশেষ অফারে টেলিটকের ‘জেন জি’ সিম কেনার সুযোগ © টিডিসি সম্পাদিত

‘৩৬ জুলাই’ উপলক্ষে বিশেষ অফারে ‘জেন জি’ সিম কেনার সুযোগ দিয়েছে টেলিটক। ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্মগ্রহণ করা শিক্ষার্থীসহ তরুণ ও কিশোররা এ সিম মাত্র ১০০ টাকায় কিনতে পারবেন। পাশাপাশি টকটাইম ও ইন্টারনেট ডাটা প্যাকে থাকছে বিশেষ অফার। এ অফার চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

টেলিটকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ সিমের ডিফল্ট ট্যারিফ থাকবে ৫০ পয়সা মিনিট ও ১সেকেন্ড পালস্। অ্যাক্টিভেশন অফারে প্রি-লোডেড ব্যালেন্স ৫টাকা, মেয়াদ থাকবে ১৫দিন। আর ফ্রি-ডাটা ১ জিবির মেয়াদ ৭দিন। ফ্রি এসএমএস ১০০টি, মেয়াদ ৭ দিন। রিচার্জ অফারে থাকছে আনলিমিটেড অ্যাকাউন্ট ভ্যালিডিটি।

স্পেশাল ডাটা অফালে থাকছে ২৫ জিবি ২৮৩ টাকায়; এর মেয়াদ আনলিমিটেড। স্পেশাল কম্বো অফারে ২৪ মিনিট, ১০ এসএমএসের দাম ১৮ টাকা; মেয়াদ থাকছে ৩৬৫ দিন। এ ছাড়াও থাকছে আরও অনেক আকর্ষণীয় ডাটা অফার। 

আরও পড়ুন: আর্থিক কেলেঙ্কারির সত্যতা পাওয়ায় এনসিপি নেতা বহিষ্কার

যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ এর মধ্যে এবং যাদের এনআইডি আছে, শুধু তারাই এ প্যকেজের সিম নিতে পারবেন। জেন-জি (Gen-Z) নতুন গ্রাহক শুধুমাত্র টেলিটক কাস্টমার কেয়ার থেকে সিম ক্রয় করে *১১১# ডায়াল করবেন অথবা মাই টেলিটক অ্যাপ (My teletalk app) ডাউনলোড করবেন। অতঃপর রেজিস্ট্রেশন করার মাধ্যমে উক্ত প্যাকেজের জন্য প্রযোজ্য অফারসমূহ উপভোগ করতে পারবেন।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬