‘৩৬ জুলাই’ উপলক্ষে টেলিটকের ইন্টারনেট ও টকটাইমের বিশেষ অফার

০৫ আগস্ট ২০২৫, ১০:৪৭ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০২:৪১ PM
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে টেলিটক ইন্টারনেট ও টকটাইমের বিশেষ অফার দিয়েছে

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে টেলিটক ইন্টারনেট ও টকটাইমের বিশেষ অফার দিয়েছে © সংগৃহীত

২০২৪ সালের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাষ্ট্রীয় মোবাইল ফোন অপারেটর টেলিটক ইন্টারনেট ও টকটাইমের বিশেষ অফার দিয়েছে। সে অনুযায়ী, মাত্র ৩৬ টাকায় ৫ জিবি ইন্টারনেট, ৩৬ মিনিট, ৩৬ এসএমএস কিনতে পারবেন গ্রাহকরা। আজ মঙ্গলবার (৫ আগস্ট) থেকে এ অফার পাওয়া যাবে।

টেলিটকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩৬ জুলাই, এই দিনটা শুধু একটা তারিখ না—এটা আত্মত্যাগ, একতা আর সাহসের দিন। ছাত্রদের কণ্ঠে, জনগণের বুকে গড়ে উঠেছিল একটি পরিবর্তনের ঝড়। আমরা লড়েছিলাম অন্যায়ের বিরুদ্ধে, জিতেছিলাম আশার পক্ষে।

আরও পড়ুন: বাকৃবিতে শাস্তি পাওয়া গণঅভ্যুত্থানবিরোধী ৩১ শিক্ষার্থীর নাম-ঠিকানাসহ বিজ্ঞপ্তি জারি

আরও বলা হয়েছে, এই গৌরবময় দিন উপলক্ষে টেলিটক দিচ্ছে বিশেষ অফার। মাত্র ৩৬ টাকায় ৫ জিবি ইন্টারনেট, ৩৬ মিনিট, ৩৬ এসএমএস (মেয়াদ ৫ দিন)। অফারটি পেতে রিচার্জ করতে হবে ৩৬ টাকা। অথবা ডায়াল করতে হবে *111*36#। অফারটি চলবে আগামী ৯ আগস্ট পর্যন্ত।

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬