ভুল অ্যাডমিট কার্ড প্রকাশ, টেলিটকের দুঃখ প্রকাশ

১৩ মে ২০২৫, ০৯:৫৯ AM , আপডেট: ১৩ মে ২০২৫, ০২:০৫ PM
টেলিটক

টেলিটক © সংগৃহীত

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) একটি নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ড ভুলক্রমে প্রকাশের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড।

টেলিটকের ডিজিটাল সার্ভিসেস বিভাগ জানিয়েছে, বিআরইবি-এইআর নিয়োগ কার্যক্রমের আওতায় সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) পদের পরীক্ষার প্রবেশপত্র সোমবার (১২ মে) অনিচ্ছাকৃতভাবে অনলাইনে প্রকাশিত হয়। তবে ত্রুটিটি তাৎক্ষণিকভাবে শনাক্ত করে সিস্টেম থেকে সরিয়ে ফেলা হয়।

এ প্রসঙ্গে টেলিটকের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মহাব্যবস্থাপক সালেহ মো. ফজলে রাব্বীর স্বাক্ষরিত এক স্মারকে জানানো হয়, অ্যাডমিট কার্ডটি অল্প সময়ের জন্যই সাইটে লাইভ ছিল। যেসব প্রার্থী সেই সময়ের মধ্যে কার্ডটি ডাউনলোড করেছিলেন, তাদের এসএমএস পাঠিয়ে তা অবৈধ হিসেবে জানিয়ে দেওয়া হয়েছে।

‘বিআরইবিএইআর ইনফো’ নামের প্রেরক আইডি থেকে পাঠানো এসএমএসে উল্লেখ করা হয়: “অনুগ্রহ করে পূর্বের অ্যাডমিট কার্ড সংক্রান্ত এসএমএসটি উপেক্ষা করুন। উক্ত অ্যাডমিট কার্ডটি অকার্যকর। সঠিক অ্যাডমিট কার্ড যথাসময়ে জানানো হবে।”

টেলিটক কর্তৃপক্ষ এ অনিচ্ছাকৃত কারিগরি ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করেছে এবং ভবিষ্যতে এমন ভুল যাতে না ঘটে, সে বিষয়ে সতর্কতা নেওয়ার আশ্বাস দিয়েছে। বিষয়টি পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সংশ্লিষ্ট প্রশাসন বিভাগকেও অবহিত করা হয়েছে।

৫৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-১৭
  • ১০ নভেম্বর ২০২৬
হাসিনাকে ‘টেরোরিস্ট’ বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ‘বাচনভঙ্…
  • ১০ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় নদীতে ভাসমান অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার 
  • ১০ নভেম্বর ২০২৬
দুই জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১০ নভেম্বর ২০২৬
এমআইএসটি ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন, আবেদন শুরু ৫ জানুয়া…
  • ১০ নভেম্বর ২০২৬
আগারগাঁওয়ে সচিবালয় স্থাপনের জন্য শেকৃবি গাজীপুরে স্থানান্তর…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950