ঢাকায় জাপান দূতাবাসে বাংলাদেশিদের জন্য আকর্ষণীয় চাকরি, আবেদন শেষ ২৬ নভেম্বর

১৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ AM , আপডেট: ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১৬ AM
ঢাকাস্থ জাপান দূতাবাসে চাকরি

ঢাকাস্থ জাপান দূতাবাসে চাকরি © সংগৃহীত ও সম্পাদিত

বাংলাদেশে অবস্থিত জাপান দূতাবাসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দূতাবাসের প্রটোকল শাখায় ‘স্থানীয় কর্মী’ (Local Staff) পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত ইমেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা:
এ পদে আবেদনের জন্য প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষার পাশাপাশি জাপানি ভাষায় সাবলীল হতে হবে। জাপানি ভাষা মাতৃভাষা হতে হবে অথবা জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের (জেএলপিটি) এন২ (JLPT N2) পর্যায়ের সনদ থাকতে হবে।

এ ছাড়া মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট ব্যবহারে মৌলিক দক্ষতা থাকতে হবে। সচিবালয় বা প্রটোকল-সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। পাশাপাশি বাংলাদেশে কাজ করার বৈধ অনুমতি বা রেসিডেন্স স্ট্যাটাস থাকতে হবে।

কাজের ধরণ:
নিয়োগপ্রাপ্ত কর্মীকে রাষ্ট্রদূত ও মিনিস্টারের সময়সূচি ব্যবস্থাপনা, সভা ও বিভিন্ন অনুষ্ঠানের প্রস্তুতি, ইমেইল ও ফোন কল পরিচালনা এবং দাপ্তরিক নথিপত্র তৈরির দায়িত্ব পালন করতে হবে। এ ছাড়া রাষ্ট্রদূতের বাসভবনে আয়োজিত নৈশভোজের (ডিনার) প্রস্তুতিসহ দূতাবাসের বিভিন্ন প্রটোকল-সংক্রান্ত কাজ করতে হবে।

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা:
নির্বাচিত প্রার্থীর বেতন দ্বিতীয় ধাপের সাক্ষাৎকার শেষে যোগ্যতা অনুযায়ী নির্ধারণ করা হবে। কর্মঘণ্টা প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। বিশেষ প্রয়োজনে অতিরিক্ত সময় কাজ করতে হতে পারে। এ ক্ষেত্রে ওভারটাইম ভাতার সুবিধা রয়েছে। এ ছাড়া সামাজিক নিরাপত্তা তহবিল বা প্রভিডেন্ট ফান্ডে মূল বেতনের ২০ শতাংশ জমা হবে। এর মধ্যে কর্মীর পক্ষ থেকে ১০ শতাংশ এবং দূতাবাসের পক্ষ থেকে ১০ শতাংশ দেওয়া হবে। চাকরি শেষে এ অর্থ এককালীন প্রদান করা হবে।

নিয়োগপ্রাপ্ত কর্মীর চাকরিতে যোগদানের সম্ভাব্য তারিখ ২০২৭ সালের ১ জানুয়ারি অথবা এর পরবর্তী কোনো সময়।

আবেদন যেভাবে:
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (আবেদনের আগ্রহের কারণ উল্লেখসহ), পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও ভাষাগত দক্ষতার সনদপত্র এবং পূর্ববর্তী কর্মস্থলের সুপারিশপত্র (যদি থাকে) একত্র করে ইমেইলে পাঠাতে হবে।

আবেদন পাঠানোর শেষ তারিখ ২৬ নভেম্বর ২০২৬। আবেদন পাঠাতে হবে এই [email protected] ঠিকানায়। ইমেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই ‘Job Application (প্রার্থীর নাম)’ লিখতে হবে।

প্রাথমিক বাছাইয়ের পর নির্বাচিত প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে। পুরো নিয়োগ প্রক্রিয়া ও সাক্ষাৎকার জাপানি ভাষায় অনুষ্ঠিত হবে।

ওজন বাড়তে দেবেন না, সুস্থ থাকতে মানুন ১০ নিয়ম
  • ১৮ নভেম্বর ২০২৬
ছবি-তথ্য ফাঁসের ঘটনায় ইউআইটিএস প্রশাসনের নীরবতা, কঠোর আন্দো…
  • ১৮ নভেম্বর ২০২৬
ঢাকায় জাপান দূতাবাসে বাংলাদেশিদের জন্য আকর্ষণীয় চাকরি, আবে…
  • ১৮ নভেম্বর ২০২৬
শেখ মুজিবের ম্যুরালের কাঠামোয় স্থাপন করা হলো ভাসানীর প্রতিক…
  • ১৮ নভেম্বর ২০২৬
মনোনয়ন ফরম বিক্রি, ফি আদায়—এক বছরেও হয়নি ব্রাকসু নির্বাচন
  • ১৮ নভেম্বর ২০২৬
প্রধান শিক্ষককে পেটালেন ছয় বিষয়ে ফেল শিক্ষার্থীর বাবা
  • ১৮ নভেম্বর ২০২৬