যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের লোগো © সংগৃহীত
মার্কিন ভিজিটর ভিসা ব্যবহারের নিয়ম মেনে চলার বিষয়ে নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস। ভিসা আবেদনকারীর উদ্দেশ্য নিয়ে কনস্যুলার কর্মকর্তার সন্দেহ থাকলে আবেদন প্রত্যাখ্যান করা হতে পারে বলে জানিয়েছে দূতাবাস। সোমবার (৯ নভেম্বর) দূতাবাসের ফেসবুক পেজে এ সতর্কবার্তা দেওয়া হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, কোনো আবেদনকারী যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার নিয়ম মেনে চলবেন কি না, সে বিষয়ে কনস্যুলার কর্মকর্তা আশ্বস্ত না হলে তার ভিসার আবেদন প্রত্যাখ্যান করতে পারেন।
এতে আরও বলা হয়, ভিসা যথাযথভাবে ব্যবহার করার দায়িত্ব সম্পূর্ণ আবেদনকারীর নিজের।