বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেবে মেটা

১৪ মার্চ ২০২৬, ০৬:৩৪ AM
মেটা

মেটা © টিডিসি ফটো

ডিজিটাল সেবা করের বাড়তি চাপ সামাল দিতে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। ইউরোপের বিভিন্ন দেশে আরোপিত ডিজিটাল করের খরচ সমন্বয়ের অংশ হিসেবেই এই নতুন ফি চালু করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির এক ঘোষণায় বলা হয়েছে, বিজ্ঞাপনের ক্ষেত্রে ২ থেকে ৫ শতাংশ পর্যন্ত ‘লোকেশন ফি’ নেওয়া হবে। আগামী ১ জুলাই থেকে এই নিয়ম কার্যকর হবে।

এই ফি মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারিত ছবি ও ভিডিও বিজ্ঞাপনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর মধ্যে হোয়াটসঅ্যাপের ক্লিক-টু-মেসেজ প্রচারণা এবং বিপণন বার্তার সঙ্গে যুক্ত বিজ্ঞাপনও অন্তর্ভুক্ত রয়েছে।

মেটা জানিয়েছে, এতদিন এসব অতিরিক্ত খরচ প্রতিষ্ঠানটি নিজেই বহন করছিল। তবে পরিবর্তিত বৈশ্বিক নিয়ন্ত্রক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রাখতে নতুন নীতিমালার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপনদাতার ব্যবসার অবস্থান নয়, বরং যে দেশে বিজ্ঞাপনটি দেখা হবে সেই দেশের ভিত্তিতেই লোকেশন ফি নির্ধারণ করা হবে।

মেটা জানিয়েছে, ছয়টি দেশে এই ফি কার্যকর করা হবে। এর মধ্যে যুক্তরাজ্যে ২ শতাংশ এবং ফ্রান্স, ইতালি ও স্পেনে ৩ শতাংশ ফি ধার্য করা হয়েছে। অন্যদিকে অস্ট্রিয়া ও তুরস্কে এই ফি হবে ৫ শতাংশ।

ডিজিটাল কর সাধারণত বড় প্রযুক্তি কোম্পানিগুলোর স্থানীয় আয়ের ওপর নির্দিষ্ট হারে আরোপ করা হয়। তবে যুক্তরাষ্ট্র প্রশাসন এ ধরনের করের সমালোচনা করে বলেছে, এটি মূলত মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।

প্রযুক্তি খাতের বিশ্লেষকদের মতে, ইউরোপে ডিজিটাল কর কার্যকর হওয়ায় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসায়িক কৌশলে পরিবর্তন আনছে। এর আগে গুগল ও অ্যামাজনও একই ধরনের অতিরিক্ত ফি আরোপের পথ বেছে নিয়েছিল।

নতুন এই সিদ্ধান্তের ফলে বিজ্ঞাপন বাজারে খরচ কিছুটা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মতে, পরিবর্তিত নীতিমালার সঙ্গে খাপ খাইয়ে নিতে এ ধরনের পদক্ষেপ প্রয়োজন।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9