আর্থিক কেলেঙ্কারির সত্যতা পাওয়ায় এনসিপি নেতা বহিষ্কার

১২ আগস্ট ২০২৫, ০৯:৩৪ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০২:২৭ PM
জাতীয় নাগরিক পার্টি

জাতীয় নাগরিক পার্টি © ফাইল ফটো

আর্থিক কেলেঙ্কারি ও দলীয় শৃঙ্খলাভঙ্গের সত্যতা পাওয়ায় চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, ৪৮ ঘণ্টার মধ্যে তার লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণমাধ্যমের বরাতে আপনার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি ও গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উত্থাপিত হয়েছে, যা দলের সুনাম ক্ষুণ্ণ করেছে। এ অবস্থায়, আপনার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় আপনাকে দলের সকল প্রকার সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। 

আরও পড়ুন: রাবি ভিসির বাসভবনে সাবেক ছাত্রদল নেতার তালা

এ বহিষ্কারাদেশ আজকের তারিখ হতে কার্যকর হবে। একইসঙ্গে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না- তার লিখিত ব্যাখ্যা কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান আব্দুল্লাহ আল-আমিনের নিকট আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬