‘মাননীয় স্পিকার’র বদলে ‘মাই লর্ড’, কারণ বললেন প্রতিমন্ত্রী

১৫ মার্চ ২০২৬, ০১:২৫ PM
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন © সংগৃহীত

সংসদে বক্তব্য দিতে গিয়ে ভুল করে একাধিকবার ‘মাই লর্ড’ বলে ফেলায় দুঃখ প্রকাশ করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। রবিবার (১৫ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনের দ্বিতীয় দিনে সম্পূরক প্রশ্নোত্তরকালে প্রতিমন্ত্রী দুঃখ প্রকাশ করেন।

ফারজানা শারমীন বলেন, ‘মাননীয় স্পিকার, আমি দুঃখ প্রকাশ করছি, কয়েকবার ‘মাই লর্ড’ বলে ফেলেছি। আসলে ওকালতি করতে করতে এটা হয়েছে। আই অ্যাম স্যরি ফর দ্যাট।’

আরও পড়ুন: স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বদলাবে কি না—হাসনাতের প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী

এর আগে সংসদে নিজের বক্তব্যের সময় হঠাৎ করেই মাননীয় স্পিকারের পরিবর্তে আদালতে ব্যবহৃত ‘মাই লর্ড’ সম্বোধন ব্যবহার করে ফেলেন প্রতিমন্ত্রী। পরে বিষয়টি খেয়াল করে নিজেই দুঃখ প্রকাশ করেন তিনি।

যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু
  • ২৪ অক্টোবর ২০২৬
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ তরুণ , আহত ২
  • ২৪ অক্টোবর ২০২৬
‘দ্বৈতনীতি বন্ধ করুন’, ফিফাকে বার্তা ওজিলের
  • ২৪ অক্টোবর ২০২৬
বাতিল সাড়ে ১৩ লাখ আবেদন, সংশোধন হয়েছে ৬৪ লাখ ৪২ হাজার ৮৩২টি
  • ২৪ অক্টোবর ২০২৬
‘মেসিই ইতিহাসের সেরা’, বার্সেলোনায় রাজকীয় বিদায়ের দাবি পেদ্…
  • ২৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক ও মাধ্যমিকের সব ক্লাসের পাঠ্যবইয়ে নতুন দুই বই যোগ …
  • ২৪ অক্টোবর ২০২৬