ওসমান হাদির স্মরণে ঢাবিতে হবে ৫ দিনব্যাপী বইমেলা

১২ জানুয়ারি ২০২৬, ১২:২৪ PM , আপডেট: ১২ জানুয়ারি ২০২৬, ১২:৩১ PM
শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা-২০২৬ আয়োজকদের সংবাদ সম্মেলন

শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা-২০২৬ আয়োজকদের সংবাদ সম্মেলন © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু এবং বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যৌথ উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে “শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা-২০২৬”।

আগামী ১৮ থেকে ২২ জানুয়ারি, প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পায়রা চত্বরে ৫ দিনব্যাপী চলবে এই বইমেলা।

১৮ জানুয়ারি মেলার উদ্বোধন করবেন শরিফ ওসমান হাদির ভাই ওমর বিন হাদি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম।

আজ সোমবার (১২ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আয়োজনের ঘোষণা দেন ঢাবি লেখক ফোরামের সভাপতি আশিক খান। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবিদ হাসান রাফি এবং ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

লিখিত বক্তব্যে আশিক খান বলেন, শহীদ ওসমান হাদি কেবল একজন ব্যক্তি নন-তিনি আমাদের সময়ের প্রতিবাদী চেতনার নাম, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকার এক অনন্য প্রতীক। ভারতীয় আধিপত্যবাদ, ফ্যাসিবাদ ও দমন-পীড়নের বিরুদ্ধে তার আপসহীন অবস্থান আজও তরুণ সমাজকে অনুপ্রাণিত করে। শহীদ ওসমান হাদির জীবন, আদর্শ ও সংগ্রামকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা, চিন্তা ও পাঠের মাধ্যমে প্রতিবাদী চেতনাকে জাগ্রত করা, এবং বইকে প্রতিরোধ ও মুক্তচিন্তার হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা করা এই বইমেলার মূল উদ্দেশ্য।

আরও পড়ুন: ৫৬ বছরে, শিক্ষা, সংস্কৃতি ও প্রতিবাদের জ্ঞানভূমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

তিনি জানান, বিভিন্ন প্রকাশনার বইয়ের স্টল, স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠান, সেমিনার, তরুণ লেখক ও পাঠকদের অংশগ্রহণে আলোচনা, শহীদ ওসমান হাদির জীবন ও সংগ্রামভিত্তিক বিশেষ আয়োজন থাকবে। আমরা বিশ্বাস করি, এই বইমেলা কেবল একটি সাংস্কৃতিক আয়োজন নয় বরং এটি হবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর, চিন্তার স্বাধীনতা ও ন্যায়বিচারের পক্ষে উচ্চকণ্ঠ হওয়ার একটি মিলনমঞ্চ।

এসময় ডাকসুর সাহিত্য সম্পাদক মুসাদ্দিক বলেন, শহীদ শরিফ ওসমান হাদির যে সাংস্কৃতিক লড়াই সেটাকে এগিয়ে নিতে আমাদের এই আয়োজন। প্রত্যেক বছর আমরা এই বইমেলা অব্যহত রাখব।

গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950