ভারতে জ্বালানি সংকটে গ্যাসের লাইনে কনের বাবা

১৪ মার্চ ২০২৬, ০৮:৩৫ AM
গ্যাসের লাইনে কনের বাবা

গ্যাসের লাইনে কনের বাবা © সংগৃহীত

‘আজ আমার বিয়ে। আনন্দ করতে আত্মীয়রা বাড়িতে জড়ো হয়েছিলেন। কিন্তু এখন সবাই গ্যাস সিলিন্ডারের জন্য লাইন দিয়েছেন‘, জানাচ্ছিলেন সালোনি। সংবাদ সংস্থা এএনআইকে উত্তরপ্রদেশের লখনৌ শহরের এই বাসিন্দা জানাচ্ছিলেন, তিনি ভাবতেও পারেননি তার বিয়ের দিন বাবা-দাদাদের গিয়ে সিলিন্ডারের জন্য লাইন দিতে হবে।

ভারতের দক্ষিণ প্রান্তে তামিলনাডু রাজ্যের ম্যারেজ হল অ্যাসোসিয়েশন জানিয়েছে, মার্চ-এপ্রিল মাসে ওই রাজ্যে প্রায় ২০,০০০ বিয়ে অনুষ্ঠিত হবে। যার জন্য ২ লাখ গ্যাস সিলিন্ডার দরকার।

কিন্তু ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের কারণে গ্যাসের সংকট। ফলে কী ভাবে এত সংখ্যক গ্যাস সিলিন্ডার নিশ্চিত করা যাবে, তা নিয়ে চিন্তায় পড়েছেন তারা।

শুধু এই দুই শহরে নয়, বাণিজ্যিক গ্যাস সরবরাহের জন্য সাড়া ভারত জুড়ে বহু দম্পতি তাদের বিয়ের আনুষ্ঠানিকতা পেছাতে বাধ্য হয়েছেন বলে খবর মিলেছে।

যদিও পশ্চিমবঙ্গে এই সময়ে কয়েক সপ্তাহের জন্য বিয়ের মরশুমে বিরতি রয়েছে, তবে এপ্রিল থেকে শুরু হতে যাওয়া নতুন বিয়ের মরশুমে কী হবে, সেই চিন্তা ইতিমধ্যেই গ্রাস করেছে ভাবী দম্পতি ও বিয়ের সঙ্গে যুক্ত পেশাদারদের।

পশ্চিমবঙ্গের এক ক্যাটারিং সংস্থার মালিক সৌরভ আদক জানিয়েছেন, ‘ফাল্গুন মাসে বিবাহের শুভ তিথিগুলি পার হয়ে গিয়েছে। বাংলা ক্যালেন্ডারের চৈত্র মাসে বিবাহ অনুষ্ঠানের চল নেই পশ্চিমবঙ্গে।‘

‘তবে সিলিন্ডার সাপ্লাইয়ে প্রভাব পড়েছে। বৈশাখ মাস পড়লেই ফের বিয়ের মরশুম শুরু হবে, তখন কী হবে জানা নেই!‘ কনের বাবা গ্যাসের লাইনে, কাটছাঁট বিরিয়ানি-মিষ্টি তৈরিতেও

‘আজ আমার বিয়ে। আনন্দ করতে আত্মীয়রা বাড়িতে জড়ো হয়েছিলেন। কিন্তু এখন সবাই গ্যাস সিলিন্ডারের জন্য লাইন দিয়েছেন‘, জানাচ্ছিলেন সালোনি।

সংবাদ সংস্থা এএনআইকে উত্তরপ্রদেশের লখনৌ শহরের এই বাসিন্দা জানাচ্ছিলেন, তিনি ভাবতেও পারেননি তার বিয়ের দিন বাবা-দাদাদের গিয়ে সিলিন্ডারের জন্য লাইন দিতে হবে।

ভারতের দক্ষিণ প্রান্তে তামিলনাডু রাজ্যের ম্যারেজ হল অ্যাসোসিয়েশন জানিয়েছে, মার্চ-এপ্রিল মাসে ওই রাজ্যে প্রায় ২০,০০০ বিয়ে অনুষ্ঠিত হবে। যার জন্য ২ লাখ গ্যাস সিলিন্ডার দরকার।

কিন্তু ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের কারণে গ্যাসের সংকট। ফলে কী ভাবে এত সংখ্যক গ্যাস সিলিন্ডার নিশ্চিত করা যাবে, তা নিয়ে চিন্তায় পড়েছেন তারা।

শুধু এই দুই শহরে নয়, বাণিজ্যিক গ্যাস সরবরাহের জন্য সাড়া ভারত জুড়ে বহু দম্পতি তাদের বিয়ের আনুষ্ঠানিকতা পেছাতে বাধ্য হয়েছেন বলে খবর মিলেছে।

যদিও পশ্চিমবঙ্গে এই সময়ে কয়েক সপ্তাহের জন্য বিয়ের মরশুমে বিরতি রয়েছে, তবে এপ্রিল থেকে শুরু হতে যাওয়া নতুন বিয়ের মরশুমে কী হবে, সেই চিন্তা ইতিমধ্যেই গ্রাস করেছে ভাবী দম্পতি ও বিয়ের সঙ্গে যুক্ত পেশাদারদের।

পশ্চিমবঙ্গের এক ক্যাটারিং সংস্থার মালিক সৌরভ আদক জানিয়েছেন, ‘ফাল্গুন মাসে বিবাহের শুভ তিথিগুলি পার হয়ে গিয়েছে। বাংলা ক্যালেন্ডারের চৈত্র মাসে বিবাহ অনুষ্ঠানের চল নেই পশ্চিমবঙ্গে।‘

‘তবে সিলিন্ডার সাপ্লাইয়ে প্রভাব পড়েছে। বৈশাখ মাস পড়লেই ফের বিয়ের মরশুম শুরু হবে, তখন কী হবে জানা নেই!‘

‘আমগাছটা না থাকলে বেঁচে ফিরতে পারতাম না’
  • ২৭ আগস্ট ২০২৬
রংপুরে ৪ খুন: ডোমের বীর্য পাওয়ার দাবির যে ব্যাখ্যা দিল পুলিশ
  • ২৭ আগস্ট ২০২৬
ভর্তি কার্যক্রম নিয়ে সমন্বয়হীনতা, তিতুমীর কলেজে এসে ভোগান্ত…
  • ২৭ আগস্ট ২০২৬
বাড়িতে ঢুকে মডেল মুসকানকে কুপিয়ে হত্যা
  • ২৭ আগস্ট ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে জেডএনআরএফ ইউনিভার্সিটিতে ফ্রেশার্স ওরিয়…
  • ২৭ আগস্ট ২০২৬
জিম থেকে বের হতেই একের পর এক গুলি, প্রাণ হারালেন জনপ্রিয় গা…
  • ২৭ আগস্ট ২০২৬