ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল এক সপ্তাহের মধ্যে

১১ জানুয়ারি ২০২৬, ০৪:৪৯ PM , আপডেট: ১১ জানুয়ারি ২০২৬, ০৫:২০ PM
ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল এক সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল এক সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল এক সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন এবং ইউনিটটির ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটর অধ্যাপক ড. তৈয়েবুর রহমান এ তথ্য জানিয়েছেন। গত এক মাসে কয়েকটি জাতীয় ইস্যু থাকায় ফলাফল প্রকাশে দেরি হচ্ছে বলে জানান তিনি।

ইউনিটের ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটর অধ্যাপক ড. তৈয়েবুর রহমান আজ রবিবার (১১ জানুয়ারি) দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ভর্তি পরীক্ষার ফলাফল তৈরির কাজ চলছে। আশা করছি এক সপ্তাহের মধ্যেই ফলাফল দিতে পারব। কয়েকটি জাতীয় ইস্যু ও অনির্ধারিত ছুটির কারণে ফলাফল প্রকাশে কিছুটা বিলম্ব হচ্ছে।’

জানা গেছে, ভর্তি পরীক্ষার এক মাসের মধ্যে ফলাফল প্রকাশ করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। তবে কয়েকটি জাতীয় ইস্যুর কারণে এক মাসের মধ্যে ফলাফল প্রকাশ না হওয়ার সম্ভাবনা বেশি। গত ১৩ ডিসেম্বর সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ৭ হাজার ৭০১জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ফল প্রকাশ

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন করেন ১ লাখ ৭ হাজার ৭০১ জন শিক্ষার্থী। সেই হিসাবে প্রতিটি আসনের জন্য লড়ছেন প্রায় ৩৭ জন ভর্তিচ্ছু।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকার বাইরে বিভাগীয় শহরের কেন্দ্রসমূহ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9