জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ফলাফল প্রকাশ, দেখুন এখানে

১১ জানুয়ারি ২০২৬, ০৩:৫১ PM , আপডেট: ১১ জানুয়ারি ২০২৬, ০৪:০৩ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যাালয়ের ডি ইউনিটের  (সামাজিক বিজ্ঞান অনুষদ) ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ রবিবার (১১ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে সামাজিক বিজ্ঞান অনুষদের আহ্বায়ক অধ্যাপক ড. সানজিদা ফারহানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ইউনিট-ডি (সামাজিক বিজ্ঞান অনুষদ)-এর স্নাতক (সম্মান) ১ম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট https://admission.jnu.ac.bd তে লগ ইন করে স্ব স্ব পোর্টালে ফলাফল দেখতে পারবে।

ভর্তি সংক্রান্ত পরবর্তী কার্যক্রম শিক্ষার্থী কর্তৃক বিষয় পছন্দ (Subject Choice) করণে বিষয়ক যাবতীয় তথ্য যথাসময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নোটিশের মাধ্যমে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬