জকসুর নির্বাচিত নেতাদের গেজেট প্রকাশ

০৯ জানুয়ারি ২০২৬, ০৬:৩৬ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচনের নির্বাচিতদের তালিকাসহ গেজেট প্রকাশ করা হয়েছে। আজ শুক্রবার (৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এই  গেজেট প্রকাশ করা হয়।

গেজেট অনুয়ায়ী, জকসু বিধিমালা-২০২৫ অনুসারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম জকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন জকসুর কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন। এছাড়া হল সংসদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা। 

গেজেটে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫ গত ৬ জানুয়ারি,  মঙ্গলবার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ৭ জানুয়ারি, বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫ এর ফলাফল নির্বাচন কমিশন প্রকাশ করেছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা ২০২৫ এর দ্বিতীয় ভাগের দ্বিতীয় অধ্যায় এর বিধি ৫(৩) মোতাবেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কোষাধ্যক্ষ পদাধিকারবলে যথাক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের নির্বাহী কমিটির সভাপতি ও কোষাধ্যক্ষ হবেন এবং তৃতীয় ভাগের দ্বিতীয় অধ্যায় এর বিবি ৫(৪) ও (৫) মোতাবেক হল শিক্ষার্থী সংসদের কার্যনির্বাহী কমিটির সভাপতি হবেন প্রভোষ্ট (পদাধিকার বলে) এবং সভাপতি আবাসিক শিক্ষক/হাউজ টিউটরদের মধ্য হতে একজনকে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রদান করিবেন। উক্ত বিধি এবং প্রকাশিত ফলাফল অনুযায়ী নব-নির্বাচিত সদস্যবৃন্দের নাম এতদ্দ্বারা প্রকাশ করা হলো। 

নির্বাহী কমিটিতে সভাপতি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম (উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়) , কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন (কোষাধ্যক্ষ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়), সহ-সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ, সহ-সাধারণ সম্পাদক মাসুদ রানা, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক মোঃ নুর নবী, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহীম খলিল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোছাঃ সুধীমন খাতুন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ, আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোঃ ফারুক আযম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব নওশীন নাওয়ার জয়া, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক  মোঃ তাকরিম মিয়া (তাকরিম আহমেদ), ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জর্জিস আনোয়ার নাঈম, পরিবহন সম্পাদক মোঃ মাহিদ হোসেন, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, পাঠাগার ও সেমিনার সম্পাদক মোঃ রিয়াসাল (রাকিব)। নির্বাহী সদস্য, ফাতেমা আক্তার, মোঃ আকিব হাসান, শান্তা আক্তার, মোঃ মেহেদী হাসান, মো. সাদমান আমিন (সাদমান সাম্য), মোঃ জাহিদ হাসান, মোঃ আব্দুল্লাহ আল ফারুক।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল শিক্ষার্থী সংসদের নির্বাহী কমিটিতে সভাপতি অধ্যাপক ড. আঞ্জুমান আরা (প্রভোষ্ট). সহ-সভাপতি মোছা: জান্নাতুল উম্মি তারিন, সাধারণ সম্পাদক সুমাইয়া তাবাসসুম, সহ-সাধারণ সম্পাদক রেদওয়ানা খাওলা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ফারজানা আক্তার, সংস্কৃতি সম্পাদক ফাতেমা-তুজ-জোহরা, পাঠাগার সম্পাদক ফাতেমা তুজ জোহরা সামিয়া, ক্রীড়া সম্পাদক সাবিকুন নাহার, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক ফারজানা আক্তার, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মোছা: খাদিজা খাতুন। কার্যনির্বাহী সদস্য, সাবরিনা আক্তার, নওশিন বিনতে আলম, মোসাঃ সায়মা খাতুন, লস্কর রুবাইয়াত জাহান। 

এরআগে গত মঙ্গলবার (৬ জানুয়ারি) জকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরদিন বুধবার (৭ জানুয়ারি)  নির্বাচন কমিশন ফলাফল প্রকাশ করেছে। জকসুতে ভিপি-জিএস-এজিএসসহ ২১ পদের ১৬ টিতে জয় লাভ করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের প্রার্থীরা। এছাড়া ৪টি পদে জয় লাভ করে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের প্রার্থীরা। এছাড়াও একটি পদে স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করেছেন।

শতভাগ ওপেন-সোর্স ৩২-বিট আরআইএসসি-ভি প্রসেসর ‘প্রগতি ভি১’ তৈ…
  • ১৬ জুলাই ২০২৬
দেশে আরও এক নতুন উপজেলা, প্রজ্ঞাপন জারি
  • ১৬ জুলাই ২০২৬
বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা
  • ১৬ জুলাই ২০২৬
তালাকের অজুহাতে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট
  • ১৬ জুলাই ২০২৬
এআই দিয়ে ছবির পোশাক মুছে তৈরি হচ্ছে ভিডিও, অ্যাপের ‘গেটওয়ে’…
  • ১৬ জুলাই ২০২৬
মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ, ওসিসহ আহত ২
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence