নারী প্রার্থীদের সাইবার বুলিং নিয়ে জকসুর সদস্য শান্তার পোস্ট

০৯ জানুয়ারি ২০২৬, ০৯:৪৪ AM
শান্তা আক্তার

শান্তা আক্তার © ফেসবুক থেকে নেওয়া

অনলাইনে কিছু মানুষ নারী প্রার্থীদের সাইবার বুলিং-স্লাটশেমিংয়ের মতো নোংরা খেলায় মেতেছে বলে অভিযোগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) সদস্য ও ইনকিলাব মঞ্চের শান্তা আক্তার। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে শান্তা বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্রের সবচেয়ে সুন্দরতম ফুলটি ফুটেছে। আমরা সবাই বিজয়ী। কিন্তু অনলাইনে কিছু মানুষ নারী প্রার্থীদের টেগিং, সাইবার বুলিং, স্লাটশেমিংও যৌন হেনস্তার মতো নোংরা খেলায় মেতে ওঠেছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেউ আমাদের বোনদের অসম্মান করছে এমন আমি ভাবতে চাই না। তবে যারাই এগুলো করছেন আপনারা ভুলে যাচ্ছেন আমরা আপনাদের বোন। আমি হই বা খাদিজাতুল কোবরা আপু আমাদের কেউকে দয়া করে অসম্মান করবেন না।’

অভিযোগ করে জকসুর এ সদস্য বলেন, ‘আপনারা রাকিব ভাইয়ের প্রতি যে সম্মান দেখাচ্ছেন, আমাদের বোনদের বেলা ভিন্ন চিত্র কেনো? আপনারা সমালোচনা করুন কিন্তু সেটা হোক গঠনমূলক। আলোচনা, সমালোচনা গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু শুধু নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে যখন বার বার চরিত্রহননের নোংরা প্রচেষ্টা দেখি তখন আমার মন ভেঙে যায়।’
 
শেষে তিনি বলেন, ‘বাংলাদেশ ভুলে যাইয়ো না শহিদ ওসমান বিন হাদী ভাই পরিবর্তনের জন্য লড়াই করেছেন। যার যার জায়গা থেকে পরিবর্তন শুরু করুন। আমাদের সকলকে শহিদ ওসমান বিন হাদী ভাইয়ের পরিবর্তনের লড়াই জারি রাখতে হবে। আমরা সবাই হাদী তখনই হবো যখন আপনাদের বোনরা আর আপনাদের দ্বারা আক্রান্ত হবে না।’

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে সাব-ব্রাঞ্চ ইনচার্জ, …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে চূড়ান্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের নবীনবরণ থাকায় জবির ফিন্যান্স বিভাগের সেমিস্টার ফা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকসুর উদ্যোগে চবিতে চালু হলো ‘শাটল ট্রাকার’ অ্যাপ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধে ৫০টিরও বেশি মূল্যবান ‍যুদ্ধবিমান ও ড্রোন হারিয়ে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৫ নেতার সম্পত্তি বাজেয়াপ্তের আ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9