জকসুর সভাপতি ও কোষাধ্যক্ষ নিয়োগের প্রজ্ঞাপন জারি

০৯ জানুয়ারি ২০২৬, ০৭:৩৯ PM
অধ্যাপক ড. মো. রেজাউল করিম ও অধ্যাপক ড. সাবিনা শরমীন

অধ্যাপক ড. মো. রেজাউল করিম ও অধ্যাপক ড. সাবিনা শরমীন © টিডিসি সম্পাদিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচনের নির্বাচিতদের তালিকাসহ গেজেট প্রকাশ করা হয়েছে। গেজেট অনুয়ায়ী, জকসু বিধিমালা-২০২৫ অনুসারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম জকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন জকসুর কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন। এছাড়া হল সংসদে সভাপতি হিসেবে অধ্যাপক ড. আঞ্জুমান আরা দায়িত্ব পালন করবেন। 

আজ শুক্রবার (৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫ গত ৬ জানুয়ারি,  মঙ্গলবার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ৭ জানুয়ারি, বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫ এর ফলাফল নির্বাচন কমিশন প্রকাশ করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা ২০২৫ এর দ্বিতীয় ভাগের দ্বিতীয় অধ্যায় এর বিধি ৫(৩) মোতাবেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কোষাধ্যক্ষ পদাধিকারবলে যথাক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের নির্বাহী কমিটির সভাপতি ও কোষাধ্যক্ষ হবেন এবং তৃতীয় ভাগের দ্বিতীয় অধ্যায় এর বিবি ৫(৪) ও (৫) মোতাবেক হল শিক্ষার্থী সংসদের কার্যনির্বাহী কমিটির সভাপতি হবেন প্রভোষ্ট (পদাধিকার বলে) এবং সভাপতি আবাসিক শিক্ষক/হাউজ টিউটরদের মধ্য হতে একজনকে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রদান করিবেন।

এর আগে গত মঙ্গলবার (৬ জানুয়ারি) জকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরদিন বুধবার (৭ জানুয়ারি)  নির্বাচন কমিশন ফলাফল প্রকাশ করেছে। জকসুতে ভিপি-জিএস-এজিএসসহ ২১ পদের ১৬ টিতে জয় লাভ করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের প্রার্থীরা। এছাড়া ৪টি পদে জয় লাভ করে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের প্রার্থীরা। এছাড়াও একটি পদে স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করেছেন।

ইরান যুদ্ধে ৫০টিরও বেশি মূল্যবান ‍যুদ্ধবিমান ও ড্রোন হারিয়ে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৫ নেতার সম্পত্তি বাজেয়াপ্তের আ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষার উপকরণে কর মওকুফ প্রয়োজন: রাশেদা কে চৌধুরী 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এবার ডাকসুর প্রবেশপথের মেঝেতে জিন্নাহ-গোলাম আজমের ছবি লাগাল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১০ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া কুবি ছাত্রদল আহ্বায়কের রুম দখল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9