জকসু নির্বাচনে শিবির প্যানেলের ৪ নারী প্রার্থীর সবাই জয়ী

০৯ জানুয়ারি ২০২৬, ০৭:১৯ PM
সুখীমন খাতুন,  নওশিন নাওয়ার জয়া, ফাতেমা আক্তার (অরিন) ও শান্তা আক্তার

সুখীমন খাতুন, নওশিন নাওয়ার জয়া, ফাতেমা আক্তার (অরিন) ও শান্তা আক্তার © টিডিসি সম্পাদিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-মনোনীত প্যানেল থেকে অংশ নেওয়া চারজন নারী প্রার্থীর সবাই বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে জকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রজ্ঞাপন আকারে প্রকাশের পর ফলাফলের বিস্তারিত বিশ্লেষণে এ তথ্য জানা যায়।

ফলাফল অনুযায়ী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে জয়ী হয়েছেন সুখীমন খাতুন। তিনি পেয়েছেন চার হাজার ৪৮৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-সমর্থিত প্যানেলের মো. মাশফিকুল ইসলাম রাইন পেয়েছেন তিন হাজার ১৭৬ ভোট। এ পদে ভোটের ব্যবধান দাঁড়ায় এক হাজার ৩৫০।

আন্তর্জাতিক সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন নওশিন নাওয়ার জয়া। তিনি পেয়েছেন চার হাজান ৫০১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-সমর্থিত প্রার্থী অপু মুন্সি পেয়েছেন দুই হাজার ৩১৬ ভোট।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফাতেমা আক্তার (অরিন)। তিনি পেয়েছেন তিন হাজার ৮৫১ ভোট। একই পদে জয়ী হয়েছেন ইনকিলাব মঞ্চের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব শান্তা আক্তার, যিনি পেয়েছেন তিন হাজার ৫৫৪ ভোট।

উল্লেখ্য, জকসু নির্বাচনের মোট ২১টি পদের মধ্যে ভিপি, জিএস ও এজিএস পদসহ ১৬টি পদে নিরঙ্কুশ জয়লাভ করেছে শিবির-সমর্থিত প্যানেল। অপরদিকে ছাত্রদল ৪টি পদে এবং একজন স্বতন্ত্র প্রার্থী ১টি পদে জয়লাভ করেছেন।

সাদিক কায়েমের বাড়িতে আগুন, ঘটনাস্থল পরিদর্শনে সেনাবাহিনী
  • ২২ নভেম্বর ২০২৬
ব্রাজিলের দলকে হারিয়ে কোপা সুদামেরিকানার শিরোপা জিতল আর্জেন…
  • ২২ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিনে আটকা পর্যটকদের হোটেলে-রেস্টুরেন্টে ‘জিম্মি’ দ…
  • ২২ নভেম্বর ২০২৬
মিরসরাইয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তলসহ গ্…
  • ২২ নভেম্বর ২০২৬
‎জাতিসংঘের অর্থায়নে জার্মানিতে ‘ইউএন ইয়ুথ টাউনহল’-এ যাচ্ছে…
  • ২২ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ২২ নভেম্বর ২০২৬