আজ ফের বসছে সংসদ অধিবেশন, থাকছে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব

১৫ মার্চ ২০২৬, ০৮:৩৭ AM
জাতীয় সংসদ

জাতীয় সংসদ © ফাইল ফটো

ফের বসছে সংসদ অধিবেশন। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এটি। আজ রবিবার (১৫ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদের এ বৈঠক অনুষ্ঠিত হবে। আজকের বৈঠকে থাকছে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব।

এছাড়া বৈঠকে প্রশ্নোত্তর পর্ব, জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ নিষ্পত্তি এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংসদ সচিবালয়ের প্রকাশিত দিনের কার্যসূচি অনুযায়ী, বৈঠকের শুরুতে মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর পর্ব অনুষ্ঠিত হবে।

এছাড়া বিধি–৭১ এর আওতায় জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের জন্য প্রাপ্ত নোটিশসমূহ নিষ্পত্তি করা হবে।

এরপর রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করবেন সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম। প্রস্তাবে বলা হয়েছে, “বাংলাদেশ জাতীয় সংসদের এই অধিবেশনে সমবেত সদস্যবৃন্দ মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কর্তৃক ২০২৬ খ্রিস্টাব্দের ১২ মার্চ অত্র সংসদে প্রদত্ত তার ভাষণের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করিতেছেন।”

ধন্যবাদ প্রস্তাবের ওপর সংসদ সদস্যরা আলোচনা করবেন বলে কার্যসূচিতে উল্লেখ করা হয়েছে।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬