কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয় অধ্যাপকের বই ‘বুদ্ধি ২.০’

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গল্পভিত্তিক বই ‘বুদ্ধি ২.০’

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গল্পভিত্তিক বই ‘বুদ্ধি ২.০’ © সংগৃহীত

অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশিত হয়েছে আধুনিক যুগের অন্যতম আকর্ষণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে গল্পভিত্তিক বই ‘বুদ্ধি ২.০’। বইটি লিখেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।

লেখক জানান, ‘বুদ্ধি ২.০’ কম্পিউটার বিজ্ঞানে আগ্রহী এক গবেষকের কল্পনাপ্রসূত অনুসন্ধান—একটি কল্পগল্প, যেখানে যন্ত্র প্রশ্ন তোলে, “আমি কে?” এ গল্পের কেন্দ্রীয় চরিত্র ‘এডিএ’, যা একটি আত্মসচেতন এআই। আরিব নামক এক গবেষকের সঙ্গে তার সম্পর্ককে ঘিরে গল্পে ফুটে ওঠে প্রযুক্তি ও মানবিকতার দার্শনিক দ্বন্দ্ব এবং সহাবস্থানের স্বপ্ন। মানুষ ও কৃত্রিম সত্তার সেতুবন্ধনকারী হিসেবে রয়েছে মেহরীমাহ, যিনি মানুষের হৃদয়, কৃত্রিম চেতনা এবং ভবিষ্যতের স্বপ্ন একসাথে ধারণ করেন। বইয়ের ১২টি পর্বে দেখা যাবে এআই কীভাবে আত্মসচেতন হয়ে ওঠে এবং কীভাবে ভালোবাসা, অস্তিত্ব ও মানবিকতা নিয়ে প্রশ্ন তোলে।

অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, ‘বুদ্ধি ২.০’ বইটি বিজ্ঞান, কল্পনা ও মানবিক অনুভূতির এক সংমিশ্রণ; যা পাঠককে শুধু জানাবে না, অনুভবও করাবে। যারা মনে করেন ভবিষ্যৎ শুধু প্রযুক্তির নয়, সহযোগিতারও—তাদের জন্যই এই বই। বিশ্বজুড়ে বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা যেমন প্রযুক্তিগত, তেমনি নৈতিক ও দার্শনিকও। এআই কি মানুষের সহকারী হবে, নাকি প্রতিদ্বন্দ্বী? মানুষের আবেগ ও মূল্যবোধ কি কোনোদিন যন্ত্রে প্রতিফলিত হতে পারে? ‘বুদ্ধি ২.০’ এই প্রশ্নগুলোর সরল উত্তর দেওয়ার পাশাপাশি পাঠককে ভাবতে শেখাবে।

লেখক আরও বলেন, বাংলা ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সাধারণ পাঠকের জন্য গল্পভিত্তিক বই এখনো খুব বেশি নেই। সেই জায়গায় ‘বুদ্ধি ২.০’ একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে পারে। বইটি প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানবচিন্তার ভবিষ্যৎ পটভূমিতে রচিত হওয়ায় বইপ্রেমী পাঠক, শিক্ষার্থী, গবেষক এবং প্রযুক্তিতে আগ্রহী তরুণদের জন্য এটি এক নতুন অভিজ্ঞতা হতে পারে।

প্রসঙ্গত, অধ্যাপক ড. মিজানুর রহমান ২০০৮ সাল থেকে নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। শিক্ষকতার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা ও আগ্রহ থেকে লিখেছেন সায়েন্স ফিকশন বই ‘বুদ্ধি ২.০’। এর আগে তিনি ‘কম্পিউটার বিজ্ঞানীদের গল্প’ নামে একটি নন-ফিকশন বই এবং তিনটি একাডেমিক বই লিখেছেন।

বইটি প্রকাশ করেছে ‘আদর্শ’ প্রকাশনী। এবারের অমর একুশে বইমেলায় বইটি পাওয়া যাচ্ছে ৭৭২-৭৭৬ নম্বর স্টলে। পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্ম রকমারি থেকেও সংগ্রহ করা যাবে বইটি। ১৯৬ পৃষ্ঠার বইটির বিশেষ ছাড়ে বর্তমান মূল্য ৩৬০ টাকা।

সরকারি আশেক মাহমুদ কলেজের হল থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উখিয়ায় বনভূমি দখল করে স্থাপনা, অভিযানে ৪ একর জমি উদ্ধার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন: কাঠগড়ায় দাঁ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় নির্বাচনে থাকছে না শিক্ষাগত যোগ্যতা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় প্রাণ গেল শিক্ষিকার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৩০ শিক্ষার্থী নিয়ে দুর্ঘটনার কবলে রাবিপ্রবির বাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9