শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় শিক্ষা সফর স্থগিত করেছে খুবি

১৩ মার্চ ২০২৬, ০৮:১৭ AM
খুবি লোগো

খুবি লোগো © সংগৃহীত

শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশের পার্বত্য ও সমুদ্র উপকূলীয় এলাকায় নির্ধারিত খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সফর (ফিল্ড ওয়ার্ক) সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বুধবার (১২ মার্চ) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্বত্য অঞ্চল রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি এবং উপকূলীয় এলাকা সেন্টমার্টিন, কক্সবাজার ও কুয়াকাটায় নির্ধারিত শিক্ষা সফর আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে পূর্বনির্ধারিত শিক্ষা সফর বা ফিল্ড ওয়ার্ক পূর্বের সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই সিদ্ধান্ত সম্পর্কে সংশ্লিষ্ট বিভাগ, ইনস্টিটিউট এবং প্রশাসনিক দপ্তরগুলোকে অবহিত করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এটি কার্যকর করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম জানান, শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, দূরবর্তী পার্বত্য ও উপকূলীয় এলাকায় শিক্ষা সফরে গেলে যাতায়াত, আবহাওয়া ও স্থানীয় পরিবেশজনিত কিছু ঝুঁকি থাকে। তাই শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে আপাতত এসব এলাকায় সফর স্থগিত করা হয়েছে।

তিনি আরও বলেন, গত বছরের সেশনাল ট্যুরে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গভীরভাবে নাড়া দিয়েছে। ওই সফরে গিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু ঘটে, যা পুরো বিশ্ববিদ্যালয় পরিবারকে শোকাহত ও উদ্বিগ্ন করেছিল। ভবিষ্যতে যেন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে কারণেই প্রশাসন সতর্ক পদক্ষেপ নিয়েছে।

ট্যাগ: খুবি
নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬