শেষ হলো বুয়েটের ভর্তি পরীক্ষা, ফল কবে?

১০ জানুয়ারি ২০২৬, ০৪:১৬ PM , আপডেট: ১০ জানুয়ারি ২০২৬, ০৪:১৬ PM
বুয়েটের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা

বুয়েটের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা © টিডিসি ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এ ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণির ‘খ’ গ্রুপের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল ৯ টা থেকে শুরু হয়ে দুই শিফটে এ পরীক্ষা চলে বিকেল ৪টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘আজকের পরীক্ষার ফলাফল আগামী ৭ ফেব্রুয়ারি প্রকাশের কথা রয়েছে।’

জানা গেছে, এবার পাঁচটি ফ্যাকাল্টির ১৩টি বিভাগের ১ হাজার ৩০৫টি আসনের বিপরীতে লিখিত ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ১০ হাজার ৩৫১ জন শিক্ষার্থী।

প্রসঙ্গত, ১৭ ডিসেম্বর বুয়েটের ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

​সকালে ঘুম থেকে উঠে ভেজানো ছোলা খাওয়ার ৬ উপকারিতা
  • ২৪ অক্টোবর ২০২৬
ফ্রান্সে ফের দাঙ্গার শঙ্কা, ৭০ হাজার পুলিশ মোতায়েন
  • ২৪ অক্টোবর ২০২৬
নিজেদের মধ্যে জঘন্য অপরাধের বিরুদ্ধে নেতৃস্থানীয় আলেম, ধর্…
  • ২৪ অক্টোবর ২০২৬
গুটি কয়েক লোকের কারণে মাদ্রাসা শিক্ষা প্রশ্নবিদ্ধ হতে দেওয়া…
  • ২৪ অক্টোবর ২০২৬
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
  • ২৪ অক্টোবর ২০২৬
পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপ…
  • ২৪ অক্টোবর ২০২৬