কলেজে ভাঙচুরের ভিডিও ভাইরালের পর ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪ নভেম্বর ২০২৫, ১০:১৬ PM
সরকারি সোহরাওয়ার্দী কলেজে নেতাকে বহিষ্কার

সরকারি সোহরাওয়ার্দী কলেজে নেতাকে বহিষ্কার © সংগৃহীত

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে ঢুকে এক যুবক অফিস কক্ষে ভাঙচুর চালিয়ে ভিডিও ধারণের ঘটনার পর পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইমরান আহমেদ সজীবকে প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। 

শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পিরোজপুর জেলা শাখার সাবেক সহ-সভাপতি ইমরান আহমেদ সজীবকে প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেন।

এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে সরকারি সোহরাওয়ার্দী কলেজে প্রবেশ করে এক যুবক একটি অফিস কক্ষে ভাঙচুর চালিয়ে ভিডিও ধারণ করে। সেদিন বিকেল থেকেই ওই অফিস কক্ষ ভাঙচুরের ৫০ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ক্যাপ পরা এক যুবক কলেজের একটি অফিস কক্ষে ভারী লাঠি দিয়ে আসবাবপত্র ভাঙচুর করছে এবং আরেকজন মোবাইল ফোনে ঘটনাটি ধারণ করছে। ভাঙচুর শেষে যুবকটি কক্ষ থেকে বের হয়ে যায়।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম ছাত্রদল কখনোই সমর্থন করে না। তিনি জানান, ইমরান আহমেদ সজীব ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ছিলেন এবং বর্তমানে কোনো পদে নেই। কেন্দ্রের সিদ্ধান্তকে জেলা ছাত্রদল সাধুবাদ জানায়।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬