ডাকসু-জাকসুর ভিপি-জিএস-এজিএস ছাত্রলীগে যুক্ত ছিলেন: নাছির

১১ নভেম্বর ২০২৫, ০৬:৩৮ PM
আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন

আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন © টিডিসি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, ডাকসু ও জাকসুর ভিপি, জিএস ও এজিএস পদে নির্বাচিত প্রতিনিধিরা আগে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন। বিগত স্বৈরাচারী সরকারের আমলে এসব পদে নির্বাচিত সবাই ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থেকে হলে অবস্থান করেছেন এবং ছাত্রলীগের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল তিনটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিতে) জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাছির উদ্দীন বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ চারটি কেন্দ্রে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যা নানা অনিয়মে জর্জরিত ছিল। আমরা দেখেছি, ডাকসু নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস প্রার্থীরা স্বৈরশাসকের আমল থেকেই পরিচয় গোপন করে হলে অবস্থান করেছে এবং ছাত্রলীগের সঙ্গে প্রকাশ্যভাবে যুক্ত থেকে নানা অপকর্মে লিপ্ত ছিল। জুলাই আন্দোলনে তাদের কাউকেই রাজপথে দেখা যায়নি, অথচ এই বাংলাদেশকে স্বৈরশাসকের হাত থেকে মুক্ত করতে জাতীয়তাবাদী ছাত্রদলের ১৪২ নেতা-কর্মী শহীদ হয়েছেন এবং অসংখ্য কর্মী আজও আহত অবস্থায় সুস্থ হওয়ার অপেক্ষায় আছেন।’

ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের পিছিয়ে থাকার কারণ উল্লেখ করে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ‘বিগত সময়ে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে অসংখ্য নেতা-কর্মী বিনা কারণে জেল-জুলুমের শিকার হয়েছেন। একজন কর্মীও হলে অবস্থান করতে পারেননি, বঞ্চিত হয়েছেন মৌলিক অধিকার থেকে। ছাত্রসংসদ নির্বাচনে আমাদের আরও ভালো করা উচিত ছিল, তবে এই নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের সংগঠনকে আরও সুসংগঠিত করতে পেরেছি। ভবিষ্যতে জাতীয়তাবাদী ছাত্রদল প্রত্যেক ছাত্রসংসদ নির্বাচনে আরও ভালো ফল অর্জন করবে।’

বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও মানবিক দায়বদ্ধতা: পাবিপ্রবিকে ঘ…
  • ১২ আগস্ট ২০২৬
ফেনীতে সাবেক পিআইও অফিস সহকারীর বাসা থেকে ত্রাণের মালামাল উ…
  • ১২ আগস্ট ২০২৬
আরাফাত রহমান কোকোর জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা
  • ১২ আগস্ট ২০২৬
ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ, বেতনের পাশাপাশি থাকছে অন্যান্য…
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার, কলেজ ছাত্রদল নেতা ফিরলেন স্বপদে
  • ১২ আগস্ট ২০২৬
বাংলাদেশ নিয়ে ভ্রমণ সতর্কতা কানাডার
  • ১২ আগস্ট ২০২৬