মুরগি ছিনতাইয়ের অভিযোগের পর ছাত্রদল নেতা বহিষ্কার

১৬ মার্চ ২০২৬, ০৩:১৪ AM
বহিষ্কারকৃত মো. শাকিল ফারহান মিয়া ও ছাত্রদলের লোগো

বহিষ্কারকৃত মো. শাকিল ফারহান মিয়া ও ছাত্রদলের লোগো © টিডিসি সম্পাদিত

মুরগিবাহী গাড়ি থেকে ১৬০টি মুরগি ছিনতাইয়ের অভিযোগ ওঠার পর হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি মো. শাকিল ফারহান মিয়াকে জেলা ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে। 

রবিবার রাতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ১০টার পর চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের উছমানপুর গ্রামে অবস্থিত প্রাণ-আরএফএল এর হবিগঞ্জ এগ্রো লিমিটেড-এর মুরগিবাহী গাড়ি আটকিয়ে শাকিলের নেতৃত্বে ছিনতাইয়ের ঘটনা ঘটে।

অভিযোগে আরও বলা হয়, ছিনতাইয়ের সময় ড্রাইভার ও হেলপারের কাছ থেকে দুটি মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। এ সময় কোম্পানির সুপারভাইজার আশফাক ঘটনাস্থলে এগিয়ে এলে তার মোটরসাইকেলের চাবিও নিয়ে নেয় অভিযুক্তরা। পরে স্থানীয় কয়েকজনের মধ্যস্থতায় মোটরসাইকেলের চাবি ও একটি মোবাইল ফোন ফেরত দেওয়া হয়।

স্থানীয়দের মধ্যস্থতায় মোটরসাইকেলের চাবি এবং একটি মোবাইল ফোন ফেরত পাওয়া গেলেও ছিনতাই হওয়া মুরগিগুলো এখনও উদ্ধার করা যায়নি। ঘটনার তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় বিতর্কের মুখে পড়লে জেলা কমিটি ওই ছাত্রদল নেতাকে বহিষ্কার করে।

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি নিয়ে আন্তঃশিক্ষা বোর্ডের জরুরি নির…
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা চেষ্টায় নাহিদ ইসলামের বিবৃতি
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা, যা বলছে সরকার
  • ১৩ অক্টোবর ২০২৬
ব্র্যানারসন অ্যাপারেলে চাকরি, আবেদন শুরু আজ থেকে
  • ১৩ অক্টোবর ২০২৬
আ’লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের কোনো সম্ভাবনা দেখি না
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ ১১ জন, সকালে খাবার পৌঁছে দিলেন …
  • ১৩ অক্টোবর ২০২৬