রাজধানীতে আট ঘণ্টার ব্যবধানে ২ ছাত্রদল নেতার লাশ উদ্ধার

১১ নভেম্বর ২০২৫, ০৩:১৪ PM
রাজধানীতে আট ঘণ্টার ব্যবধানে ২ ছাত্রদল নেতার লাশ উদ্ধার

রাজধানীতে আট ঘণ্টার ব্যবধানে ২ ছাত্রদল নেতার লাশ উদ্ধার © টিডিসি সম্পাদিত

রাজধানীতে আট ঘণ্টার ব্যবধানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) দুই নেতার লাশ উদ্ধার করা হয়েছে। একটি গুলশানে, অন্যটি মোহাম্মদপুরে। নিহতদের একজন পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সদস্য সৌরভ এবং অন্যজন মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ।

পরিবারের অভিযোগ, বিএনপির গুলশান অফিস থেকে বের হওয়ার পর পরিকল্পিতভাবে খুন করা হয় ছাত্রদল নেতা সৌরভকে। মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ঘটনাটি ঘটে।

জানা যায়, গুলশান পার্টি অফিস থেকে বাসায় ফেরার পথে গুলশান লেকের পাশে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। একাধিক ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে সৌরভ ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন: রাজধানীতে ছাত্রদল নেতার ‘হাত-পা বাঁধা’ লাশ উদ্ধার

এ ঘটনায় বাউফল পৌর বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির একে ‘পরিকল্পিত রাজনৈতিক হত্যা” বলে দাবি করেছেন। 

তিনি বলেন, ‘সৌরভকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের একজন নিবেদিতপ্রাণ কর্মী দুঃসময়ের একজন সাহসী সৈনিক। এই হত্যাকাণ্ড কোনো সাধারণ অপরাধ নয়, এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।’ তিনি অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিহতের ভাই সাইফুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমাদেরকে পুলিশ কল দিয়ে জানায় আমার ভাইকে হত্যা করা হয়েছে। তবে আমার ভাই আমাদেরকে বলেনি কেন সে ঢাকায় এসেছিল। আমরা এখন হাসপাতালে আছি।’

নিহতের ভগ্নিপতি মো. মাসুম বিল্লাহ বলেন, ‘আমরা থানায় আছি। ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।” তবে কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, সে বিষয়ে তিনি কোনো তথ্য দিতে পারেননি।’

এ বিষয়ে জানতে চাইলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘গুলশান লেকের পাড়ে একজনের মরদেহ ছিল—খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছি। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি একজন গাড়ির চালক ছিলেন। হত্যার পেছনে প্রেমজনিত একটি বিষয় রয়েছে বলে ধারণা করছি। সেই সূত্রেই হয়তো তাকে হত্যা করা হয়েছে।’

এদিকে একই দিনে সকালে মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদের লাশ হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনাটি ঘটে বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজি রফিক।

তিনি বলেন, ‘সকাল ৯টার দিকে কয়েকজন যুবক একটি লাশ নিয়ে আসে। লাশটি হ্যাংগিং অবস্থায় ছিল বলে জানা গেছে। তার হাতে দাগ রয়েছে। পরে আমরা লাশটি সোহরাওয়ার্দী হাসপাতালের হস্তান্তর করি।’

তিনি আরও জানান, ‘বিষয়টি নিয়ে এখনো মামলা হয়নি। আমরা তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করছি।’

মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সাব্বিরের হাত-পা বাঁধা অবস্থায় লাশ পাওয়া গেছে। খবর পেয়ে আমরা সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে আছি।’

রাজধানীতে একই দিনে দুই ছাত্রদল নেতার মৃত্যুতে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নেমে এসেছে শোক ও উদ্বেগ। উভয় ঘটনার কারণ উদঘাটনে পৃথকভাবে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট থানাগুলো জানিয়েছে।

১৭ বছরের দুই ছাত্রলীগ কর্মীকে ১৮ দেখিয়ে কারাগারে পাঠানোর অভ…
  • ২০ মে ২০২৬
লাল মাংস ও স্বাস্থ্য সচেতনতা
  • ২০ মে ২০২৬
২৩ দিনের ছুটিতে যবিপ্রবি, খোলা থাকছে হল
  • ২০ মে ২০২৬
জগন্নাথের ক্লাসরুমে অন্তরঙ্গ অবস্থায় টিকটক, বহিষ্কার নবীন দ…
  • ১৯ মে ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে…
  • ১৯ মে ২০২৬
ভাগে কোরবানি দিচ্ছেন, জেনে নিন এই ৪টি বিষয়
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081