ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে গুলিতে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে

১০ নভেম্বর ২০২৫, ০১:০৪ PM , আপডেট: ১০ নভেম্বর ২০২৫, ০১:০৬ PM
তারিক সাইফ মামুন

তারিক সাইফ মামুন © সংগৃহীত

রাজধানীর সূত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে গুলিতে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। নিহতের নাম তারিক সাইফ মামুন (৫৫)। তার বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনী এলাকায়।

সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে হাসপাতালের সামনে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর আহত হন মামুন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বেলা পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, তার বাবার নাম এস. এম. ইকবাল।

নিহতের পরিচিত ফাইজুল হক অপু জানান, সকালে নিহত ব্যক্তির ফোন থেকে তাকে কল দিয়ে ঘটনাটি জানানো হয়। পরে কাকরাইল থেকে ঢামেকে এসে তিনি তারিক সাইফ মামুনের মরদেহ শনাক্ত করেন।

তিনি আরও জানান, নিহত তারিক সাইফ মামুন একজন ব্যবসায়ী। গাজীপুরে তাদের মধ্যে পরিচয় হয়েছিল।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬