বিএনপির গুলশান অফিসের কাছে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১১ নভেম্বর ২০২৫, ১২:২২ PM , আপডেট: ১১ নভেম্বর ২০২৫, ১২:৪৯ PM
লাল বৃত্তে ছাত্রদল নেতা সচিব সৌরভ

লাল বৃত্তে ছাত্রদল নেতা সচিব সৌরভ © সংগৃহীত

রাজধানীতে বিএনপির গুলশান অফিসে থেকে বের হওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এক নেতাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিববার। নিহত ছাত্রদল নেতা হলেন পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব সৌরভ।

মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

জানা যায়, গুলশান পার্টি অফিস থেকে বাসায় ফেরার পথে গুলশান লেকের পাশে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। একাধিক ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে সৌরভ ঘটনাস্থলেই মারা যান। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় বাউফল পৌর বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির একে ‘পরিকল্পিত রাজনৈতিক হত্যা’ বলে দাবি করেছেন। 

তিনি বলেন, ‘সৌরভকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের একজন নিবেদিতপ্রাণ কর্মী—দুঃসময়ের একজন সাহসী সৈনিক। এই হত্যাকাণ্ড কোনো সাধারণ অপরাধ নয়, এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।’ তিনি অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে নিহতের ভাই সাইফুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমাদেরকে পুলিশ কল দিয়ে জানায় আমার ভাইকে হত্যা করা হয়েছে। তবে আমার ভাই আমাদেরকে বলেনি কেন সে ঢাকায় এসেছিল । আমরা এখন হাসপাতালে আছি।’

অন্যদিকে নিহতের ভগ্নিপতি মো. মাসুম বিল্লাহ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা থানায় আছি। ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।’ তবে কাদের নাম এজাহারে আসামি করা হবে, সে বিষয়ে তিনি কোনো তথ্য জানাননি।

এ বিষয়ে জানতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্তে বৈঠক ডেকেছেন তারেক রহমান
  • ১২ আগস্ট ২০২৬
মারা গেলেন চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু
  • ১২ আগস্ট ২০২৬
পরিবহন সংকট কাটাতে পবিপ্রবিতে আসছে বিআরটিসির বাস
  • ১২ আগস্ট ২০২৬
শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা সরকারের
  • ১২ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন অধিদপ্তরের মহাপরিচালক
  • ১২ আগস্ট ২০২৬
বাবাকে নিয়ে মেসির আবেগী পোস্ট
  • ১২ আগস্ট ২০২৬