মহাসড়কে আগুন জ্বালাতে গিয়ে দগ্ধ ছাত্রদল নেতা

মনোনয়ন বাতিলের দাবি

১০ নভেম্বর ২০২৫, ০৯:৪৫ PM , আপডেট: ১০ নভেম্বর ২০২৫, ০৯:৫৫ PM
দগ্ধ ছাত্রদল নেতা শহিদুল ইসলাম

দগ্ধ ছাত্রদল নেতা শহিদুল ইসলাম © সংগৃহীত

মনোনয়ন বাতিলের দাবিতে টায়ারে আগুন জ্বালাতে গিয়ে ছাত্রদলের এক নেতার শরীরে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার (১০ নভেম্বর) বিকেলে রাজশাহীর চৌদ্দপাই এলাকায় বিক্ষোভকালে এ ঘটনা ঘটে। এ সময় ছুটতে থাকেন শহিদুল ইসলাম নামে ওই নেতা। পরে তার সহকর্মীরা শরীরের জামা খুলে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

শহিদুল ইসলাম রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। তাকে প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। তিনি বিএনপির সাবেক ভূমি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কবির হোসেনের ছেলে নাসির হোসেন অস্থিরের সমর্থক।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে নাসির হোসেন অস্থিরকে বিএনপি থেকে মনোনয়ন না দেওয়ায় বিক্ষোভ করছিলেন তার সমর্থকরা। এই আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন।

বিক্ষোভে অংশ নেওয়া যুবদল কর্মী সাইদুর রহমান বলেন, নাসির হোসেন অস্থির দীর্ঘদিন ধরে আসনটিতে দলের জন্য কাজ করছেন। অতীতের সব আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় ছিলেন। তাই যোগ্য ব্যক্তিকে বাদ দিয়ে অন্যকে মনোনয়ন দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

জানতে চাইলে মনোনয়ন বঞ্চিত নাসির হোসেন অস্থির বলেন, আসনটিতে মনোনয়ন পেতে দীর্ঘদিন ধরে কাজ করেছি। দল মনোনয়ন না দিলে আমার সমর্থকরা বিক্ষোভ করেন। এ সময় টায়ারে আগুন দিতে গিয়ে শহিদুলের শরীরে আগুন ধরে যায়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়…
  • ২৩ নভেম্বর ২০২৬
ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে দুই এমপি
  • ২৩ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যো…
  • ২৩ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে সমাবেশ করে শেখ হাসিনাকে দেশে ফিরতে বললেন ব…
  • ২৩ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার
  • ২২ নভেম্বর ২০২৬
ডাকাতের ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু
  • ২২ নভেম্বর ২০২৬