সহাবস্থানের সংস্কৃতি গড়তে বাম ছাত্রনেতাদেরকে বই উপহার ছাত্রদল নেতার

১০ নভেম্বর ২০২৫, ১২:২৬ PM
বাম নেতাদের হাতে বই তুলে দিচ্ছেন ছাত্রদল নেতা জাহিদ শাকিল

বাম নেতাদের হাতে বই তুলে দিচ্ছেন ছাত্রদল নেতা জাহিদ শাকিল © টিডিসি

সহাবস্থানের রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে কয়েকটি বামপন্থি ছাত্র সংগঠনগুলোর নেতাদেরকে ‘প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংশ্লিষ্ট’ বই উপহার দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ শাকিল। রবিবার (৯ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে ছাত্র সংগঠনগুলোর নেতাদের হাতে এ বই তুলে দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন- বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মাঈন আহমেদ এবং বাংলাদেশ ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক মোজাম্মেল হকসহ অন্যরা।

আরও পড়ুন: সিনিয়র উপদেষ্টারা আসিফদের বিপ্লবের শক্তি ব্যবহার করতে ব্যর্থ হয়েছেন: রাশেদ খাঁন

উপহার দেওয়া বইগুলোর মধ্যে রয়েছে- হেদায়েত হোসেন মোর্শেদের লেখা 'একজন জিয়া'; ড. আব্দুল লতিফ মাসুমের '৭ নভেম্বরের অজানা অধ্যায় ও জিয়াউর রহমান' এবং ড.হাসান প্রধানের লেখা '১৯ দফা কর্মসূচি ও শহিদ জিয়ার রাজনৈতিক দর্শন এবং বিএনপির ঘোষিত ৩১ দফা'।

এ কর্মসূচির বিষয়ে ছাত্রদল নেতা জাহিদ শাকিল বলেন, বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানের কেন্দ্র নয়, এখানে সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার শিক্ষাও দেয়। ক্যাম্পাসে সহাবস্থান হলো মতভেদ থাকা সত্ত্বেও শান্তিপূর্ণভাবে একসাথে পথ চলা। ক্যাম্পাসে সহাবস্থান বজায় থাকলে গড়ে উঠবে মুক্তচিন্তা, গবেষণা ও মানবিক মূল্যবোধের পরিবেশ। পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতাই হোক ক্যাম্পাস জীবনের আসল চাবিকাঠি।

ইন্টার্নশিপের সুযোগ এসিআই কোম্পানিতে, আবেদন ২৫ অক্টোবর পর্য…
  • ১২ অক্টোবর ২০২৬
সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও তার স্ত্রীর সম্পদের হিসাব চায় দ…
  • ১২ অক্টোবর ২০২৬
জামায়াত আমিরের রহস্যময় পোস্ট
  • ১২ অক্টোবর ২০২৬
পঙ্গুত্ব ও কর্মক্ষমতা হারানোর ঝুঁকি বাড়াচ্ছে আর্থ্রাইটিস: প…
  • ১২ অক্টোবর ২০২৬
পায়রা বন্দর কর্তৃপক্ষে ৫৮ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর পর্যন…
  • ১২ অক্টোবর ২০২৬
বাসে হামলার প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন
  • ১২ অক্টোবর ২০২৬