সিনিয়র উপদেষ্টারা আসিফদের বিপ্লবের শক্তি ব্যবহার করতে ব্যর্থ হয়েছেন: রাশেদ খাঁন

১০ নভেম্বর ২০২৫, ১১:৫৫ AM , আপডেট: ১০ নভেম্বর ২০২৫, ১১:৫৭ AM
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন © সৌজন্যে প্রাপ্ত

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন বলেছেন, সরকারে থাকা সিনিয়র উপদেষ্টারা আসিফ মাহমুদদের (যুব ও ক্রীড়া উপদেষ্টা) উপযুক্ত গাইডলাইন দিতে ও আসিফদের বিপ্লবের শক্তি ব্যবহার করতে ব্যর্থ হয়েছেন। যে কারণে আসিফরা হাল ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বলে আমার ধারণা। সোমবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ ভ্যারিফায়েড অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে তিনি এসব মন্তব্য করেন।

ফেসবুক স্ট্যাটাসে রাশেদ খাঁন লেখেন, উপদেষ্টা আসিফ মাহমুদের জন্য শুভকামনা রইলো। তিনি বা সরকারের যারা উপদেষ্টা হিসেবে আছেন এবং ভবিষ্যতে রাজনীতি করতে চান, তারা পদত্যাগ করলেই বরং সরকারের নিরপেক্ষতা বৃদ্ধি পাবে। এক্ষেত্রে আমি আসিফ মাহমুদের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। বরং পদত্যাগ আরও আগে করলে তার নিজের রাজনৈতিক ক্যারিয়ার আরও সমৃদ্ধ হতো।

আরও পড়ুন: রাজনীতি লুটেরা-চাঁদাবাজদের কাছে থাকবে, তা আর চাই না: নাহিদ ইসলাম

তিনি বলেন, উপদেষ্টা হিসেবে সরকারের যাওয়ার কারণে আসিফ মাহমুদের অনেক সমালোচনা আছে। তবে তার সব দোষ আমি তাকে দেবো না। বরং সরকারে থাকা সিনিয়র উপদেষ্টারা আসিফ মাহমুদদের উপযুক্ত গাইডলাইন দিতে ও আসিফদের বিপ্লবের শক্তি ব্যবহার করতে ব্যর্থ হয়েছেন। যে কারণে আসিফরা হাল ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বলে আমার ধারণা। আসিফ মাহমুদের অনেক ভুল থাকতে পারে, তরুণ বয়সে ভুল করা স্বাভাবিক। তবে আসিফ মাহমুদের ৭ শব্দের লাইন বদলে দেয় ইতিহাস,‘পরশু নয়, কালকেই লংমার্চ টু ঢাকা!’

রাশেদ খাঁন আরও বলেন, ৬ আগস্টের লংমার্চ পরিবর্তন করে ৫ আগস্টে নিয়ে আসার নায়ক আসিফ মাহমুদ। আমি তার জাতীয় রাজনৈতিক জীবনের জন্য শুভকামনা জানাই। আশা করি, আসিফ মাহমুদ তার ভুলভ্রান্তি শুধরে বাকি জীবন সচেতনভাবে রাজনীতি করবে এবং জনগণের নেতা নয় বরং সেবক হিসেবে কাজ করবে।

অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ৩১ আগস…
  • ১২ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর সাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি, গ্রেপ্তার ৬…
  • ১২ আগস্ট ২০২৬
কুবির সাজেদা সুলতানার মাইক্রোসফট এমভিপি অর্জন
  • ১২ আগস্ট ২০২৬
বেরোবিতে উপাচার্যের পিএসহ ১৫ কর্মকর্তার অবৈধ পদোন্নতি, বেতন…
  • ১২ আগস্ট ২০২৬
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ ও ১৬তম গ্রেডে ১৭ পদে চা…
  • ১২ আগস্ট ২০২৬
অবিলম্বে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি ছাত্রশিবিরের
  • ১২ আগস্ট ২০২৬