নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদে শুদ্ধি অভিযানের আহ্বান রাশেদ খাঁনের

২২ অক্টোবর ২০২৫, ১০:১০ PM
রাশেদ খাঁন

রাশেদ খাঁন © টিডিসি সম্পাদিত

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, নির্বাচনের আগে সরকারি কর্মকর্তাদের রদবদলের পাশাপাশি উপদেষ্টা পরিষদের মধ্যেও শুদ্ধি অভিযান জরুরি এবং বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে।

বুধবার (২২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এসব মন্তব্য করেন।

ফেসবুক স্ট্যাটাসে রাশেদ খাঁন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কোনভাবেই নিরপেক্ষতার পরিচয় দিতে পারেনি। কোন কোন দলকে সুবিধা দিয়ে ম্যানেজ করে চলেছে। স্বজনপ্রীতিবাজ এসব উপদেষ্টারা কতোটুকু নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে, সেটি নিয়ে সংশয় ও সন্দেহ আছে।

আরও পড়ুন: বুয়েট শিক্ষার্থী শ্রীশান্তের রিমান্ড চাইতে পারে পুলিশ

তিনি বলেন, নির্বাচনের আগে সরকারি কর্মকর্তাদের রদবদলের পাশাপাশি উপদেষ্টা পরিষদের মধ্যেও শুদ্ধি অভিযান জরুরি এবং বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে।

গণঅধিকার পরিষদ নেতা রাশেদ খাঁন আরও বলেন, বর্তমান উপদেষ্টা পরিষদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভবপর নয়। যেসকল উপদেষ্টারা দুর্নীতি করেছে, যাদের আত্মীয়স্বজনকে বিভিন্ন জায়গা পুনর্বাসন করেছে, সরকারকে নিজদের বাপদাদার ভাগবাটোয়ারার সম্পদ মনে করেছে, তাদেরকে আজ হোক কাল হোক জনগণের কাঠগড়ায় জবাবদিহিতা করতেই হবে।

সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ব্যবসায়ী সমিতির
  • ১২ অক্টোবর ২০২৬
পুরনো ফ্যাসিবাদ আবার নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম
  • ১২ অক্টোবর ২০২৬
সারা দেশে দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স…
  • ১২ অক্টোবর ২০২৬
কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬