যমুনা ঘেরাওয়ে রাশেদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫০ PM
রাশেদ খাঁন

রাশেদ খাঁন © সংগৃহীত

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলাকারীদের আইনের আওতায় না আনলে সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেলে নুরুল হক নুরের শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এই আলটিমেটাম দেন।

রাশেদ খাঁন বলেন, নুরের নাকের ও চোয়ালের হাড় ভেঙে গেছে। এছাড়া, মাথা ও মাড়িতে আঘাত রয়েছে। চিকিৎসক আরও কিছুদিন হাসপাতালে থাকতে বলেছেন। তিনি চিকিৎসার জন্য বিদেশে যেতে চাইছেন না; দেশে চিকিৎসা নিতে চান। তবে তাকে বিদেশে না নিতে প্রধান উপদেষ্টার ওপর কোনো চাপ আছে কি না তা বোধগম্য নয় বলেও মন্তব্য করেন রাশেদ। 

নুরের ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, এতদিন পার হলেও স্পষ্ট সিসিটিভি ও ভিডিও থাকার পরেও হামলাকারীদের গ্রেপ্তার করা হয়নি। আমরা সন্দিহান যে, তাদের গ্রেপ্তার করা হবে কি-না। তদন্ত কমিটি গঠন করা হলেও আমাদের কাছে তদন্ত করতে এখনো আসেনি।

এ সময় তিনি আরও বলেন, যারা অন্যায় করেছে, ৪৮ ঘণ্টার মধ্যে তাদের আইনের আওতায় না আনলে আমরা যমুনা ও সচিবালয় ঘেয়াও করবো। আর ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। 

ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা! নিতে চাইলে ফি কত?
  • ১২ অক্টোবর ২০২৬
ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ, ৮ নির্দেশনা
  • ১২ অক্টোবর ২০২৬
দিনে-রাতে বড় বড় রাজনৈতিক দলের নেতারা মেয়েদের বিয়ের বয়স কমান…
  • ১২ অক্টোবর ২০২৬
চুয়েটের ভিসি একজন গুন্ডা-নির্লজ্জ, আজ তাকে ছাত্রদলের গুন্ড…
  • ১২ অক্টোবর ২০২৬
সহপাঠীর তিরস্কার থেকে বিশ্বমঞ্চে—গবেষণায় অনন্য সাফল্য গোবিপ…
  • ১২ অক্টোবর ২০২৬
সেঞ্চুরির পথে লিটন, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬