আজকের মধ্যেই শিক্ষকদের দাবি মানতে হবে: রাশেদ খাঁন

১৮ অক্টোবর ২০২৫, ০১:২৭ PM
শিক্ষকদের সমাবেশে বক্তব্য দিচ্ছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন

শিক্ষকদের সমাবেশে বক্তব্য দিচ্ছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন © সংগৃহীত

আজকের মধ্যেই আন্দোলনরত শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহবান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন। তিনি বলেছেন, ‘দুর্নীতি করে আমলারা। দুর্নীতি করে সরকারের সঙ্গে যারা রয়েছে তারা। শিক্ষকদের আর এক মুহুর্তের জন্যও কষ্ট দেবেন না। আজকের মধ্যেই তাদের দাবি আপনাদেরকে মানতে হবে। শিক্ষকদের সঙ্গে ফাইজলামি করবেন, আর আমরা সেটি মেনে নেব, সেটি হতে পারে না।’

আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে শিক্ষকদের কালো পতাকা মিছিল শেষে রাজধানীর কদম ফোয়ারার পদদেশে বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়ে এসব কথা বলেন রাশেদ খাঁন। শিক্ষকদের আন্দোলনে সংহতি জানিয়ে তিনি বলেছেন, ‘শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক নয়। তাদের দাবি মেনে নিতে হবে। তাদের কেন বেতন, বাড়ি ভাড়া, উৎসব ভাড়া বৃদ্ধির জন্য আন্দোলন করতে হবে?’

আরও পড়ুন: কালো পতাকা হাতে নিয়ে শিক্ষকদের বিক্ষোভ মিছিল শুরু

‘আপনারা শিক্ষা কমিশন কেন গঠন করেন না?’ সরকারের কাছে এমন প্রশ্ন রেখে রাশেদ খাঁন বলেন, ‘শিক্ষকদের মুখের দিকে তাকান। পরিবারের দিকে তাকান। তাদের কোনও সন্তান চাঁদাবাজি, অপরাধ করে না, দুর্নীতি করে না।’

বেতন-ভাতা বাড়ানোসহ তিন দফা দাবিতে কালো পতাকা মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু হয়ে কদম ফোয়ারা এলাকায় সমাবেশ করছেন তারা। এরপর শহীদ মিনারে ফিরে অনশন অব্যাহত রাখবেন শিক্ষকরা।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬