নুরের শর্ট টাইম মেমরি লস হয়েছে: রাশেদ খাঁন

০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪১ PM
নুরুল হক নুর ও রাশেদ খাঁন

নুরুল হক নুর ও রাশেদ খাঁন © সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর শর্ট টাইম মেমোরি লসে ভুগছেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে 
 ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নুরের শারীরিক অবস্থা পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

হাসপাতালে নুরুল হক নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

রাশেদ খাঁন বলেন, সকাল সাড়ে এগারোটা নাগাদ তিনি নুরুল হক নুরকে দেখতে এলে তিনি ঘুমাচ্ছিলেন। সাড়ে বারোটা নাগাদ নুর ঘুম থেকে উঠে বসতে গেলে কাশির সঙ্গে তার রক্তক্ষরণ হয়। এর আগেও তার নাক দিয়ে রক্ত পড়ার কথা জানানো হয়েছিল। এখনও তার অবস্থার কোনো উন্নতি হয়নি।

তিনি বলেন, নুরুল হক নুর শর্ট টাইম মেমোরি লসে ভুগছেন। তিনি কথা বলতে গিয়ে সম্পূর্ণ করতে পারছেন না, অনেক সময় অগোছালোভাবে বলছেন। ওষুধ খাওয়ার দুই ঘণ্টার মধ্যেই ভুলে যাচ্ছেন তিনি ওষুধ খেয়েছেন কি না। কথার মাঝেই তিনি ঘুমিয়ে পড়ছেন। পরিবারের সদস্য ও নার্সরা জানিয়েছেন, তিনি শক্ত খাবার খেতে পারছেন না, দাঁড়াতেও পারছেন না এবং শরীরের ভারসাম্য ধরে রাখতে পারছেন না। তার চোয়াল ও নাকের হাড় ভাঙা। তার সর্দি বেড়ে গেছে এবং তার অবস্থা অত্যন্ত নাজুক।

সরকারের প্রতিশ্রুতির প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল নুরুল হক নুরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হবে। কিন্তু এখন মনে হচ্ছে বিষয়টি নিয়ে গড়িমসি করা হচ্ছে। একটি মহল সক্রিয়ভাবে চেষ্টা করছে যাতে নুর বিদেশে চিকিৎসা নিতে না পারেন। তারা চায় না নুর সুস্থ হয়ে উঠুক।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, নুর এই প্রজন্মের জনপ্রিয় নেতা। জুলাই গণঅভ্যুত্থানে তার ভূমিকা দেশবাসী দেখেছে। এখন তাকে টার্গেট করা হয়েছে। নুরকে দিয়ে শুরু হয়েছে, এরপর একে একে অন্যান্য আগ্রাসনবিরোধী নেতাদেরও এভাবে আঘাত করে আইসিইউতে পাঠানো হবে।

ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা! নিতে চাইলে ফি কত?
  • ১২ অক্টোবর ২০২৬
ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ, ৮ নির্দেশনা
  • ১২ অক্টোবর ২০২৬
দিনে-রাতে বড় বড় রাজনৈতিক দলের নেতারা মেয়েদের বিয়ের বয়স কমান…
  • ১২ অক্টোবর ২০২৬
চুয়েটের ভিসি একজন গুন্ডা-নির্লজ্জ, আজ তাকে ছাত্রদলের গুন্ড…
  • ১২ অক্টোবর ২০২৬
সহপাঠীর তিরস্কার থেকে বিশ্বমঞ্চে—গবেষণায় অনন্য সাফল্য গোবিপ…
  • ১২ অক্টোবর ২০২৬
সেঞ্চুরির পথে লিটন, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬