নিবন্ধন না পেয়ে আমরণ অনশনে বসলেন আমজনতার দলের সদস্যসচিব

০৪ নভেম্বর ২০২৫, ০৪:৪৫ PM
অনশনে আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান

অনশনে আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান © সংগৃহীত

দলের নিবন্ধন না পাওয়ায় আমরণ অনশনে বসেছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান। আজ মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে এই অনশন কর্মসূচি শুরু করেন তিনি। এদিন জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি)তিনটি দলকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। নিবন্ধনের তালিকায় নেই আমজনতার দলের নাম।

নিবন্ধন পাওয়া তিনটি দলের অপর দুটি হল- বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) ও বাংলাদেশ আমজনগণ পার্টি। এর মধ্যে আমজনগণ পার্টি বহুল আলোচিত ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান রফিকুল আমীনের নেতৃত্বাধীন।

নিবন্ধনের তালিকায় আমজনতার পার্টির নাম না থাকায় দুপুরেই নির্বাচন কমিশনের সামনে অনশনে বসে যান তারেক রহমান। তিনি জানান, ‘৪৩ লাখ গ্রাহকের অর্থ লুট করে, ১ মাস আগে এসে দল খুলে নিবন্ধন পেল ডেস্টিনি, এর আগে জাতীয় লীগকে নিবন্ধনের নাম ঘোষণা করেছিল ইসি। পরে সব ফাঁস হবার পর স্থগিত করে। আমরা বছরের পর বছর রাজনীতি করে নিবন্ধিত হই না। রাজনীতি শুধু বুর্জোয়াদের জন্য।’

তারেক রহমান আরও বলেন, ‘নিবন্ধনের ঘোষণা নয় শুধু, যারা জাতীয় লীগের নাম প্রস্তাব করেছিল, তাদের শাস্তি চাই। নাহলে আমরণ অনশন মৃত্যুর দিকে ঠেলে দেব।’

জবিতে ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ অর্জনকারী ৩৪ শিক্ষককে সম…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ সংকটে ব্যাহত ববির ল্যাব-শ্রেণি কার্যক্রম, অবহেলায় প…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সিম্ফনি মোবাইল ১৩ জেলায় নিয়োগ দেবে টেরিটরি সেলস ম্যানেজার, …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গুরুত্বপূর্ণ তথ্য দিলেন গাজী নজরুলের স্ত্রী, পাঠানো হলো কার…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের পৃথক গেজেট নিয়ে যা বলছে মন্…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মেসির শেষ ম্যাচের জার্সি দেখতে কেমন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬