জাতীয় সংসদ নির্বাচনের তফসিল কবে, জানালেন ইসি আনোয়ারুল

০১ নভেম্বর ২০২৫, ১২:৪২ PM
ইসি মো. আনোয়ারুল ইসলাম সরকার

ইসি মো. আনোয়ারুল ইসলাম সরকার © বাসস

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেছেন, ভোটগ্রহণ আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইসি। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন ইতিমধ্যেই নির্বাচনের জন্য বিস্তারিত কর্মপরিকল্পনা প্রকাশ করেছে। আমরা রমজান মাসের আগেই নির্বাচন সম্পন্ন করতে চাই।’

গণভোটের দাবির বিষয়ে তিনি বলেন, ‘গণভোট নির্বাচনের আগে হবে না পরে হবে—বিষয়টি কমিশনের আলোচনায় আসেনি। সরকারের প্রস্তুতি সম্পর্কেও কোনো আনুষ্ঠানিক তথ্য পাইনি। সিদ্ধান্ত হলে পরে জানানো হবে।’

পিআর পদ্ধতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করে। সেই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি আমরা। সবার সহযোগিতায় আমরা অবাধ, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য নির্বাচন করতে চাই।’

আরও পড়ুন: জকসু নির্বাচনের তফসিল ঘোষণা সোমবার

নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচনী আচরণবিধি ও প্রতীকের তালিকা হালনাগাদ করা হয়েছে। নভেম্বর মাসে প্রবাসী ভোটারদের নিবন্ধন শুরু হবে ও কারাবন্দী ভোটারদেরও ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।’ 

বাসসের খবরে বলা হয়েছে, এ সময় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে কুয়াকাটায় এক কর্মশালায় যোগ দেন নির্বাচন কমিশনার।

‎নিখোঁজ জাবি শিক্ষার্থীর ঘটনায় তদন্ত কমিটি পুনর্গঠন, বিশেষ …
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটের নবনিযুক্ত উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম, উপাচার্…
  • ১২ অক্টোবর ২০২৬
মধ্যরাতে নারী চিকিৎসককের ওপর চড়াও-গালাগাল, অভিযোগ শ্রমিকদল …
  • ১২ অক্টোবর ২০২৬
ফেসবুকের পোস্ট নিয়ে শিক্ষার্থীকে হুমকি ছাত্রদল নেতার, নিরাপ…
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ১৩-এ বিভিন্ন গ্রেডে ৪৭ পদে চাকরি…
  • ১২ অক্টোবর ২০২৬
ভূমি কর্মকর্তার ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬