ইসি যে সিদ্ধান্তগুলো নেয়, সেগুলোর কোনো নীতিমালা নেই: হাসনাত

৩১ অক্টোবর ২০২৫, ০৬:২৬ PM
সাংবাদিকদের সঙ্গে আলাপ করছেন হাসনাত আবদুল্লাহ

সাংবাদিকদের সঙ্গে আলাপ করছেন হাসনাত আবদুল্লাহ © টিডিসি

নির্বাচন কমিশন (ইসি) যে সিদ্ধান্তগুলো নেয়, সেগুলো কোনো নীতিমালা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও জুলাই যোদ্ধা হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় পিরোজপুরে এনসিপি বরিশাল বিভাগে তিন দিনের সাংগঠনিক সফরে এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত বলেন, ‘নির্বাচন কমিশনের সকালে ঘুম থেকে উঠে মনে হয়, এটা দেবে। মাইক মার্কা দেখছে মাইক মার্কা, মোবাইল দেখছে মোবাইল মার্কা, ট্রাইপড দেখছে ট্রাইপড মার্কা, ওই যে সূর্য দেখছে উপরে, সূর্য মার্কাও আছে।’

তিনি বলেন, ‘এখানে দেখবেন কিছুদিন পর যা মনে হয় এগুলো দেখে, এখন কোনো নীতিমালার মধ্য দিয়ে শাপলা অন্তর্ভুক্ত করা হয়নি, তা কিন্তু স্পষ্ট করা হয়নি। আবার কোনো নীতিমালার মধ্য দিয়ে বেগুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেটাও স্পষ্ট করেনি।’ 

এনসিপি নেতা বলেন, ‘গতকাল দেখলাম, শাপলা কলিকে অন্তর্ভুক্ত করেছে। এটা আসলে কোন নীতিমালার ভিতিতে করেছে, সেটা স্পষ্ট নয় আমাদের কাছে। সে জন্য আমরা বারবার যেটি ফোকাস করছি, সেটি হচ্ছে নির্বাচন কমিশন এভাবে আসলে চলতে পারে না। তাদের নীতিমালা থাকতে হবে। এটা জনগণের প্রতিষ্ঠান। সাংবিধানিক প্রতিষ্ঠান নীতিমালার ভিত্তিতেই চলতে হবে।  একটা নিয়মের ভিত্তিতে চলতে হবে। এই সাংবিধানিক প্রতিষ্ঠান কোনো ব্যক্তির মধ্যযুগীয় চিন্তা প্রসূত সিদ্ধান্ত দিয়ে চলতে পারে না।’

তিনি বলেন, ‘সে জন্য আমরা যেটি সব সময় ফোকাস করে আসছি, সেটি হচ্ছে আমরা নির্বাচন কমিশনের নীতিমালাটা দেখতে চাই। যেই নীতিমালার ভিত্তিতে তারা মার্কাকে অন্তর্ভুক্ত করে, আবার যে নীতিমালার ভিত্তিতে তারা অন্তর্ভুক্ত করে না, আবার যে নীতিমালার ভিত্তিতে তারা বাদ দিয়ে দেয়। সেই নীতিমালাটা আমাদের দিতে হবে। এই বিষয়ে আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত চূড়ান্ত।’

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন ও  বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবুসাঈদ মুসা। সমন্বয় সভায়  সভাপতিত্ব করছেন পিরোজপুর জেলার প্রধান সমন্বয়কারী মশিউর রহমান।

স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬
পদত্যাগে অনড় চুয়েট শিক্ষার্থীরা, বিদ্যুৎ সংযোগের অনুরোধ ন…
  • ১৩ অক্টোবর ২০২৬
‎নিখোঁজ জাবি শিক্ষার্থীর ঘটনায় তদন্ত কমিটি পুনর্গঠন, বিশেষ …
  • ১৩ অক্টোবর ২০২৬