‘প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব’, নুরকে হাসনাতের ওপেন চ্যালেঞ্জ

২৫ অক্টোবর ২০২৫, ০৮:৪৫ PM
নুরকে ওপেন চ্যালেঞ্জ হাসনাতের

নুরকে ওপেন চ্যালেঞ্জ হাসনাতের © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিরুদ্ধে ডিসি-এসপি পদায়নে সুপারিশের অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন, ভিপি নুরের সুপারিশে কেউ ডিসি-এসপি-ইউএনও হয়নি, কিন্তু হাসনাতদের সুপারিশে ডিসি হয়েছে, ইউএনও হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) যুগান্তর আয়োজিত ‘রাজনীতিতে স্থিতিশীলতা : নির্বাচন ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এমন মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: মেডিকেল-ডেন্টাল ভর্তি নিয়ে সভা কাল, সিদ্ধান্ত হবে গুরুত্বপূর্ণ তিন বিষয়ে

তৎক্ষণাৎ এই মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, যদি কেউ তার বিরুদ্ধে ডিসি-এসপি পদায়নে সুপারিশের কথা প্রমাণ করতে পারেন, তাহলে তিনি রাজনীতি থেকে ইস্তফা দেবেন।

এর আগে নিজের বক্তব্যের শুরু থেকেই বিএনপি, জামায়াত এবং এনসিপিকে নিশানা বানান নুর। বলেন, ‘মাহফুজ আলম (তথ্য উপদেষ্টা) বলছে যে, সচিবালয় বা আমলাতন্ত্রের ভাগবাটোয়ারা বিএনপি-জামায়াত মিলে করেছে। আমরা তো দেখেছি নতুন দল এনসিপিও জাজ নিয়োগ দিয়েছে। তাহলে তিন দল ভাগবাটোয়ারা করেছে। তিন দলই মিটিংয়ে প্রধান উপদেষ্টার কাছে লিস্ট ধরিয়ে দিয়েছে।’

এনসিপির ‘শাপলা’ প্রতীক চাওয়াকেও বাড়াবাড়ি মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুর। তিনি বলেন, যেহেতু গেজেটেই শাপলা প্রতীক নেই, তাই শিক্ষিত মানুষ হয়ে এটা নিয়ে ঠেলাঠেলি করার তো মানে হয় না।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬